তাফসীরে তাবারী শরীফ ৯ম খণ্ড
/ ৪৮৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৪ ৮৭ ১১৫ হাদীসে এ-ও উল্লেখ রয়েছে ফে;, একদিন নবী করীম (সা)- কতিপয়-সাহাবায়ে কিরামকে বললেন, তোমাদের পূর্ববর্তী (উম্মতের) লোকেরা নিজেদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেছিল । ফলে আল্লাহ্‌ তা‘আলাও তাদের বিধান কঠিন করে দেন। গীর্জায় উপাসনারত এরাই হল তাদের ভাই । সুতরাং তোমরা আল্লাহ্‌র: ইরাদত করবে। তাঁর সাথে কাউকে শরীক করবেনা । সালাত কাযেম করবে। যাকাত প্রদান করবে । রমযান মাসে সওম পালন করবে। ওমরা আদায় করবে এবং দীনের উপর্‌ অবিচল থাকবে, তাহলে আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য পথকে সরল ও সোজা করে দিবেন। ১২৩৪৫. সুদী (র) হতে বর্ণিত । তিনি". :, 5 S75 sh aig EEE FL 1 1১১০১5 9", (1 '00]। এ আয়াতের ব্যাখ্যায় বলেন,' একদিন রাসূলুল্লাহ্‌ (সা) বসে বসে সাহাবীদের নসীহত করছিলেন। এ মতাবস্থায় হঠাৎ করে তিনি উঠে চলে যান। এতে আল্লাহ্‌ পাকের আযাব সম্বন্ধে তাদেরকে সতর্ক করাই উদ্দেশ্য ছিল। তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর দশজন সাহাবী, যাদের মধ্যে আলী ইবৃন আবী তালিব এবং উসমান ইব্‌ন মায্উন (র) ও ছিলেন, তারা . বললেন, আমরা যদি কোন কঠোর সাধনা আরম্ভ না করি তাহলে আমরা যে সতর্ক হয়েছি, তা অনুভূত হবেনা । খ্রিষ্টানরা যদি তাদের ভোগ-বিলাস বিসর্জন দিয়ে বৈরাগ্য অবলম্বন করতে পারে তাহলে আমরা তো এ কাজ করার ব্যাপারে তাদের চেয়ে অধিকতর'হকদার। ফলে তাদের দশজনের কেউ নিজের জন্য গোশত ও চর্বি খাওয়া এবং দিনের বেলা পানাহার করা হারাম করে নেন। কেউ রাতের ঘুম হারাম করেন। আর কেউ নিজের উপর স্ত্রী সহবাস হারাম করে নেন ৷ যারা নিজের জন্য স্ত্রী সহবাস হারাম করেছিলেন ‘উসমান ইব্ন মায‘উন তাদের একজন । তাই তিনি তার স্ত্রীর নিকট গমন করতেন না এবং তারাও তার নিকট আসতেন না । এ অবস্থায় ‘উসমান ইবন মায‘উন (র)-এর স্ত্রী একদিন আয়েশা (র). এর সঙ্গে সাক্ষাৎ করেন। তার নাম ছিল হাওলা । তখন আয়েশা (র) এবং নবী (সা)-এর স্ত্রীগণ যার উপস্থিত ছিলেন তারা সকলেই তাকে বললেন, হে হাওলা! কি হয়েছে তোমার? তোমার চুল এলোমেলো কেন? তোমার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে কেন? তুমি কি চুল আঁচড়াও না? সুগন্ধি ব্যবহার করনা? উত্তরে তিনি বললেন, সুগন্ধি ব্যবহার করে এবং চুল আঁচড়িয়ে কি করব? আমার স্বামী তো আমার নিকট আসেন না। এমনকি তিনি অমুক সময় হতে আমার কাপড়ও উঠান না। তাঁর এ কথা শুনে হযরত আয়েশাসহ সকলেই হেসে উঠেন। এ সময় হযরত রাসূলুল্লাহ্‌ (সা) প্রবেশ করেন। তখনও তারা হাসছিলেন। তাই তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা হাঁসছো কেন? উত্তরে আয়েশা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌। (সা) হাওলার অবস্থা জিজ্ঞাসা করলে সে বলে, আমার স্বামী অমুক সময় থেকে আমার কাপড়টিও উঠায় না। (তাই আমরা হাসছি।) তারপর রাসূলুল্লাহ্‌ (সা) তার স্বামীকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, হে উসমান! তোমার কি অবস্থা? উত্তরে তিনি বললেন, আল্লাহ্‌কে খুশী করার নিমিত্তে একমাত্র তার ইবাদতে মশগুল হওয়ার উদ্দেশ্যেই আমি স্ত্রী বর্জন করেছি। এরপর তিনি রাসুলুল্লাহ (সা)-এর নিকট তার বিষয়টি খুলে বললেন । তার ইচ্ছা ছিল স্বীয় জননেন্ত্রীয়টি কেটে ফেলা, যাতে তার যৌন শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এসব কথা শুনে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি তোমাকে আল্লাহ্র কসম দিয়ে বলছি, তুমি এখনি Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।