তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সুরাঃ যারিয়াত ৫১ ৯৮ পারাঃ ২৬ আদব জানা যাচ্ছে যে, হযরত ইবরাহীম (আঃ) মেহমানকে কিছু জিজ্ঞেস না করেই এবং তাদের জন্যে তিনি যে খাবার আনছেন এ অনুগ্রহের কথা তাদেরকে না বলেই নিঃশব্দে তাদের নিকট হতে চলে গেলেন এবং তাড়াতাড়ি উৎকৃষ্ট হতে উৎকৃষ্টতম যে জিনিস তিনি পেলেন তা প্রস্তুত করে নিয়ে আসলেন। তা ছিল অল্প বয়স্ক একটি তাজা গো-বৎসের ভাজা গোশত ৷ এ খাদ্য তাদের সামনে রেখে দিয়ে তিনি তাদেরকে ‘খেয়ে নেন’ একথা বললেন না। কেননা, এতে এক ধরনের হুকুম পাওয়া যাচ্ছে। বরং তিনি তার সম্মানিত মেহমানদেরকে অত্যন্ত বিনয় ও ভালবাসার সুরে বলেনঃ “আপনারা খেতে শুরু করছেন না কেন?” যেমন কোন ব্যক্তি কাউকেও বলে থাকেঃ “যদি আপনি দয়া, অনুগ্রহ ও সদাচরণ করতে চান তবে করতে পারেন।” এরপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ ‘এতে তাদের সম্পর্কে তার TT ET 3/7/3937 2/79 399 ME 2 AS PATA TA f Loss YUU Las 3 23 BE ds Gees Lys / ABT (S777 29 3/ 732 33 LABIA. + fe) Ee অর্থৎ “সে যখন দেখলো যে, তাদের' হস্তগুলো ওর দিকে প্রসারিত হচ্ছে না, তখন সে তাদেরকে অবাঞ্ছিত মনে করলো এবং তাদের সম্বন্ধে তার মনে ভীতির সঞ্চার হলো । তারা বললোঃ ভয় করো না, আমরা লূত (আঃ)-এর সম্পৃদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তখন তার স্ত্রী দাড়িয়েছিল এবং সে হাসলো।” (১১৪ ৭০-৭১) মহান আল্লাহ আরো বলেনঃ “অতঃপর আমি তাকে ইসহাক (আঃ)-এর ও ইসহাকের পরবর্তী ইয়াকুব (আঃ)-এর সুসংবাদ দিলাম। সে বললোঃ কি আশ্চর্য! সন্তানের জননী হবো আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ! এটা অবশ্যই এক অদ্ভূত ব্যাপার । তারা বললোঃ আল্লাহর কাজে তুমি বিস্ময়বোধ করছো? হে পরিবারবর্গ! তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ ৷ তিনি প্ৰশংসাৰ্হ ও সম্মানাৰ্হ ৷” মহান আল্লাহ এখানে বলেনঃ ‘তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলো’ এ আয়াতে আছে যে, ফেরেশতারা হযরত ইবরাহীম (আঃ)-কে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, আর পূর্ববর্তী আয়াতে রয়েছে, এ সংবাদ তারা তার স্ত্রীকে দিয়েছিলেন। সুতরাং ভাবার্থ এই যে, স্বামী-স্ত্রী দু'জনকেই এ সুসং দেয়া হয়েছিল কেননা, সন্তানের জন্মখহণ উভয়ের জন্যেই খুশীর বিষয় । CEN

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।