WwW.QuranerAlo.com সূরাঃ কা'ফ ৫০ ৬৩ পারাঃ ২৬ মহান আল্লাহ বলেনঃ ‘আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর ৷’ অর্থাৎ তার ফেরেশতাগণ । কেউ কেউ বলেন যে, এর দ্বারা আল্লাহর ইলম বা অবগতিকে বুঝানো হয়েছে। তাদের উদ্দেশ্য এই যে, যাতে মিলন ও একত্রিত হওন অবশ্যম্ভাবী হয়ে না পড়ে যা হতে তার পবিত্র সত্তা বহু দূরে রয়েছে এবং তিনি এটা হতে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র । কিন্তু শব্দের চহিদা এটা নয়। কেননা, এখানে ১০ J 2 AL ((, একথা বলা হয়নি, বরং বলা হয়েছে dl Jes Ba ll "5237 -এই কথা । যেমন মৃত্যুযন্ত্ৰণায় ছটফটকারীর গার অল্ার্যতোজাধা বলেছেনঃ 429273 2 73289 3/7 GREE - L472 Y Hs es rl u-2 অর্থাৎ “আমি তোমাদের অপেক্ষা তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না।”(৫৬ ৪ ৮৫) এর দ্বারাও ফেরেশতাদের তার এরূপ নিকটবর্তী হওয়া বুঝানো হয়েছে। যেমন আল্লাহ তা'আলা আরো বলেনঃ 722 7D 72w tg, 0 skied Ul SYS os UL অর্থাৎ “আমি যিকর (অর্থাৎ কুরআন) অবতীর্ণ করেছি এবং আমিই ওর হিফাযতকারী ৷”(১৫ ৪ ৯) ফেরেশতারাই কুরআন কারীমকে নিয়ে অবতীর্ণ হতেন এবং এখানেও ফেরেশতাদের এরূপ নৈকট্য বুঝানো হয়েছে। এর উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা প্রদান করেছেন। সুতরাং মানুষের উপর ফেরেশতাদেরও প্রভাব থাকে এবং শয়তানেরও প্রভাব থাকে । শয়তান মানুষের দেহের মধ্যে রক্তের মত চলাফেরা করে। যেমন আল্লাহর চরম সত্যবাদী নবী (সঃ) বলেছেন। এজন্যেই এর পরেই আল্লাহ তাআলা বলেনঃ দু'জন ফেরেশতা মানুষের ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ, করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্যে তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে । যেমন মহান আল্লাহ বলেনঃ 233/970 AIDS IAI 7 A? \/ 3293/7, Be os Ls orale 5 US - bind SS অথাৎ “অবশ্যই আছে তোমাদের জন্যে তত্ত্বাবধায়কগণ; সন্মানিত লিপিকরবৃন্দ; তারা জানে তোমরা যা কর।” (৮২ ৪ ১০-১২) হযরত হাসান (রঃ) ও হযরত কাতাদা (রঃ) বলেন যে, ফেরেশতারা মানুষের ভাল ও মন্দ সমস্ত আমল লিপিবদ্ধ করে থাকেন। এ ব্যাপারে হ্যরত. ইবনে আব্বাস (রঃ)-এর দু'টি উক্তি রয়েছে। একটি উক্তিতো এটাই এবং অপর উক্তিটি
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।