তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ٧٩٤
📝 نص 📖 PDF

Www. QuranerAlo.com চার প্রকাশকের আর্য আল-হামদুলিল্লাহ । যাবতীয় প্রশংসা সেই জাতে পাক-পরওয়ারদিগারে আলম মহান রাব্বুল আলামীনের, যিনি আমাদিগকে একটি অমূল্য তাফসীর প্রকাশ করার গুরুদায়িত্ব পালনের তাওফীক দান করেছেন। অনন্ত অবিশ্রান্ত ধারায় দরূদ ও সালাম বর্ষিত হতে থাক সারওয়ারে কায়েনাত নবীপাক মুহাম্মাদ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামের উপর । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন । আমীন! ড. মুহাম্মদ মুজীবুর রহমানের অনুদিত ১৭ নম্বর খণ্ডের প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় অসংখ্য গুণগ্রাহী ইসলামী চিন্তাবিদ এবং ভক্ত অনুরাগী ভাই-বোনের অনুরোধে ও বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা পুনঃ দ্বিতীয় সংস্করণের কাজে হাত দিই ৷ মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় সপ্তদশ খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মুদ্রণে যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে, ক্ষমার দৃষ্টি নিয়ে আমাদের অবহিত করলে পরবর্তীতে সংশোধনের চেষ্টা করবো ইন্শাআল্লাহ। তাফসীর ইবনে কাসীরের এই খণ্ডগুলো প্রকাশ করতে গিয়ে যারা আমাদের (কাতিব) সাহেবের নিকট আমরা কৃতজ্ঞ । তিনি ও তার সহকর্মীবৃন্দ কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে আরবী হস্তলিপি এবং অন্যান্য সম্পাদনার কাজে যথাযথভাবে সম্পন্ন করেছেন। বিগত দিনে যে সমস্ত কর্তৃপক্ষ মুদ্বণের গুরুদায়িত্ব পালন করেছেন উহার মালিক ও কর্মচারীবৃন্দদেরকেও আস্তরিক শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া করছি। ঢাকাস্থ গুলশান সেন্ট্রাল মসজিদের সহকারী ইমাম ও এই মসজিদের হাফেযিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ্জ হাফেয মাওঃ মোহাম্মদ আবদুর রহিম সাহেব ছাপাবার পূর্ব মুহূর্তে পুনরায় নিখুঁতভাবে শেষ প্রচ্ফটি দেখে দিয়েছেন। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ । প্রবাসী ও দেশী কয়েকজন ভাই এবং কুরআনের তাফসীর-মজলিসের বোনেরা সপ্তদশ খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশ করার জন্য মুক্ত হন্তে যে অনুদান দিয়েছেন, সে জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ । আমরা দোয়া করি মহান আল্লাহ তা‘আলা যেন তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। তাফসীর পাবলিকেশন কমিটি

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.