তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ হুজুরাত ৪৯ 8৪৩ পারাঃ ২৬ পুনরায় বললেনঃ “আমরা আপনাকে এটাও জিজ্ঞেস করিনি” তিনি বললেনঃ “তাহলে কি তোমরা আমাকে আরবদের ব্যাপারে জিজ্ঞেস করছো?” তারা জবাবে বললেনঃ “হ্যা!” তিনি তখন বললেনঃ “অজ্ঞতার যুগে তোমাদের মধ্যে যর হর হলা তান ড় হর হাম ত্রা রানের বোধশক্তি লাভ করবে।”? হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বৰ্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তোমাদের আকৃতির দিকে দেখেন না এবং তোমাদের ধন-মালের দিকেও দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তরের দিকে ও তোমাদের আমলের দিকে ।”২ হযরত আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) তীকে বলেনঃ “তুমি মনে রেখো যে, তুমি লাল ও কালোর কারণে কোন মর্যাদা রাখো না । হ্যা, তবে তুমি মর্যাদা লাভ করতে পার আল্লাহভীরুতার মাধ্যমে ।”৩ হযরত খারাশ আল আসরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “মুসলমানরা সবাই পরস্পর ভাই ভাই । কারো উপর কারো কোন ফযীলত নেই, শুধু তাকওয়ার মাধ্যমে 'ফযীলত রয়েছে।”8 হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা সবাই আদম সন্তান, আর আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা । (মানব) সম্প্রদায় যেন তাদের বাপ-দাদাদের নামের উপর গৌরব প্রকাশ করা হতে বিরত থাকে, নতুবা তারা আল্লাহ তা'আলার নিকট বালুর ঢিবি অথবা আবী পাখি হতেও হালকা হয়ে যাবে।”৫ হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) মক্কা বিজয়ের দিন তার কাসওয়া নামক উ্্রীর উ পর সওয়ার হয়ে বায়তুল্লাহর তাওয়াফ করেন। তার হাতের ছড়ি দ্বারা তিনি রুক'নগুলো চুম্বন করেন। অতঃপর মসজিদে উদ্্রীটিকে বসাবার মত জায়গা ছিল না বাল জনগণ তাকে হাতে হাতে নামিয়ে নেন এবং উক্ত্রীটিকে বাতনে. সায়েলে নিয়ে গিয়ে বসিয়ে দেন। অতঃপর ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) ও ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন। 8. এ হাদীসটি হাফিয আবুল কাসেম তিবরানী (রঃ) বর্ণনা ক রেছেন। ৫. এ হাদীসটি আবূ বকর আল বাষ্যার (রঃ) বর্ণনা করেছেন ।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।