তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ মা পারাঃ ২৮ হযরত মুকাতিল (রঃ) বলেন যে, জুমআর দিন এই আয়াতটি অবতীর্ণ হয়। এ দিন রাসূলুল্লাহ্‌ (সঃ) একটি সংকীর্ণ জায়গায় ভাষণ দিচ্ছিলেন । জায়গা কম ছিল। রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর অভ্যাস ছিল এই যে, যেসব মুহাজির ও আনসার বদরের বুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে তিনি অত্যন্ত সম্মানের চোখে দেখতেন ৷ এঁ দিন ঘটনাক্রমে কয়েকজন বদরী সাহাবী (রাঃ) কিছু বিলম্বে আগমন করেন। তারা এসে নবী (সঃ)-এর নিকট দাঁড়িয়ে যান। তাকে তারা সালাম করেন এবং তিনিও উত্তর দেন। মজলিসের লোকদেরকেও তারা সালাম জানান এবং তারাও জবাব দেন। অতঃপর এ বদরী সহাবীগণ (রাঃ) এই আশায় দাড়িয়ে থাকেন যে, মজলিসে তাদের জন্যে একটু জায়গা করে দিলে তারা বসে পড়বেন । রাসূলুল্লাহ্‌ (সঃ) তাদের এ অবস্থা লক্ষ্য করে আর থামতে পারলেন না, নাম ধরে ধরে তিনি কতক লোককে দাড়াতে বললেন এবং এঁ উচ্চ মর্যাদা সম্পন্ন সহাবীদেরকে এ সব জায়গায় বসার নির্দেশ দিলেন। এতে যাদেরকে উঠিয়ে দেয়া হলো তীরা মনে কিছু ব্যথা পেলেন এবং তাদের কাছে এটা কিছু কঠিন ঠেকলো। মুনাফিকরা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করলো। তারা বলতে শুরু করলোঃ “দেখো, তিনি ন্যায় বিচার করার দাবীদার, অথচ যারা তার উপদেশবাণী শুনবার আগ্রহে পূর্বেই এসে তার পার্শ্বে জায়গা নিয়েছিল তাদেরকে তিনি উঠিয়ে দিয়ে তাদের জায়গায় বসিয়ে দিলেন এমন লোকদেরকে, যারা পরে এসেছে। এর চেয়ে অবিচার মূলক আচরণ আর কি হতে' পারে?” তখন রাসূলুল্লাহ্‌ (সঃ) বললেনঃ “আল্লাহ্‌ এ ব্যক্তির উপর দয়া করুন যে তার ভাইয়ের জন্যে মজলিসে জায়গা করে দেয়।” তার এ প্রার্থনা শোনা মাত্রই সাহাবীগণ তাড়াতাড়ি খুশীমনে নিজ নিজ জায়গা হতে সরতে লাগলেন এবং তাদের ভাইয়ের জন্যে জায়গা করে দিলেন। অতঃপর জুমআর দিন এই আয়াত অবতীর্ণ হ্য়।” হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ, “কোন মানুষ যেন কোন মানুষকে উঠিয়ে দিয়ে তার জায়গায় না বসে, বরং তোমরা মজলিসে স্থান প্রশস্ত করে দাও ৷”* 5 চা ছমাম হবনে আৰি হাতিম ব্য বণনা করেছেন। ২. এ হলীসটি ইয়ার আহমাদ রে) ও ইসা শাফেরী (যা রদ কহন ইয়ান হুখী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) নাফে' (রঃ) হতে এটা সহীহাইনে তাখরী্‌ল করেছেন। লস্স্দ

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।