তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৬৮ পারাঃ ২৮ দাও, তখন তোমরা স্থান করে , ১ দিয়ো, আল্লাহ্‌ তোমাদের MSE Loot Ll জন্যে স্থান প্রশস্ত করে দিবেন 29. D এবং যখন বলা হয়ঃ উঠে যাও |; LSS তখন উঠে যেয়ো । তোমাদের ১,22 ১5৪/১০ 82১ মধ্যে যারা ঈমান এনেছে এবং Ps bl a al Sr যাদেরকে জ্ঞান দান করা BE - 222, 5 ঢ হয়েছে আল্লাহ্‌ তাদেরকে 2b ssl sl মর্যাদায় উন্নত করবেন; G27 39777 7 Bb তোমরা যা কর আল্লাহ্‌ সে ০072? ১৯৯ Ht die সম্পর্কে সবিশেষ অবহিত । এখানে আল্লাহ্‌ তা'আলা মুমিনদেরকে মজলিসে বসার আদব বা জ্দ্বতা শিক্ষা দিতে গিয়ে এবং একে অপরের প্রতি অনুগ্রহ করার নির্দেশ দিতে গিয়ে বলেনঃ যখন তোমরা কোন মজলিসে একত্রিত হবে এবং তোমরা বসে যাওয়ার পর কেউ এসে পড়বে তখন তার বসার জায়গা করে দেয়ার উদ্দেশ্যে তোমরা একটু একটু করে সরে সরে বসবে এবং এই ভাবে জায়গা কিছুটা প্রশস্ত করে দিবে। এর বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্যে স্থান প্রশস্ত করে দিবেন। কেননা প্রত্যেক আমলের বিনিময় এরূপই হয়ে থাকে। যেমন সহীহ্‌ হাদীসে রয়েছেঃ “যে বানিয়ে দিবেন ।” অন্য হাদীসে রয়েছেঃ “যে ব্যক্তি কোন লোকের কাঠিন্য সহজ করবে, আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতে তার (বিপদ-আপদের) কাঠিন্য সহজ করে দিবেন। আল্লাহ্‌ তার বান্দাকে সাহায্য করতে থাকেন যে পর্যন্ত বান্দা তার (মুসলমান) ভাইকে সাহায্য করতে থাকে।” এই ধরনের আরো বহু হাদীস রয়েছে। হযরত কাতাদা (রঃ) বলেন যে, এ আয়াতটি যিকরের মজলিসের ব্যাপারে অবতীর্ণ হয়। যেমন, ওয়ায্‌ হচ্ছে, রাসূলুল্লাহ্‌ (সঃ) কিছু উপদেশ বাণী প্রদান করছেন এবং জনগণ বসে শুনছেন। এমন সময় কেউ একজন এসে পড়লেন। কিন্তু কেউই নিজ জায়গা হতে একটু সরছেন না যে এ লোকটি বসতে পারেন। তখন আল্লাহ্‌ পাক আয়াত নাযিল করে নির্দেশ দিলেনঃ তোমরা একটু একটু করে সরে গিয়ে স্থান প্রশস্ত করে দাও, যাতে পরে আগমনকারীর বসার জায়গা হয়ে যায়।

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।