তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫৮ পারাঃ ২৮ আহ্লুস সুনান হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, একটি লোক বলেঃ “হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! আমি আমার স্ত্রীর সাথে যিহার করেছি এবং কাফ্‌ফারা আদায়ের পূর্বে তার সাথে সহবাসও করে ফেলেছি (এখন উপায় কি?) ৷” রাসূলুল্লাহ্‌ (সঃ) তাকে বললেনঃ “আল্লাহ্‌ তোমার প্রতি দয়া করুন, তুমি এটা কেন করেছো?” উত্তরে সে বলেঃ “চাঁদনী রাতে তার পীয়জোর (পায়ের অলংকার) আমাকে ব্যাকুল করে তুলেছিল ।” তার এ কথা শুনে রাসূলুল্লাহ্‌ (সঃ) তাকে বলেনঃ “এখন হতে আর তার নিকটবর্তী হয়ো না যে পর্যন্ত না আল্লাহ্‌ তা'আলার নির্দেশ অনুযায়ী কাফফারা আদায় কর”? এরপর মহামহিমান্বিত আল্লাহ্‌ যিহারের কাফ্‌ফারার বর্ণনা দিচ্ছেন যে, একটি দাস মুক্ত করতে হবে । দাসকে যে মুমিন হতে হবে এ শর্ত এখানে আরোপ করা হয়নি, যেমন হত্যার কাফ্ফারায় দাসের মুমিন হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। ইমাম শাফেয়ী (রঃ) তো বলেন যে, এই অনিদদিষ্টকে নির্দিষ্টের উপর স্থাপন করা হবে। অর্থাৎ হত্যার কাফ্ফারার ব্যাপারে যেমন মুমিন গোলাম আযাদ করার হুকুম রয়েছে, তেমনই এই যিহারের কাফ্ফারার ব্যাপারেও এ হুকুমই থাকবে । এর দলীল এই হাদীসটিও যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) একটি কালো রঙ এর দাসী সম্পর্কে বলেনঃ “একেই আযাদ বা মুক্ত করে দাও, কেননা, এটা মুমিনা দাসী ৷” উপরে বর্ণিত ঘটনায় জানা গেছে যে, যিহার করে কাফ্‌ফারা আদায় করার পূর্বেই স্ত্রীর সাথে সহবাসকারীকে রাসূলুল্লাহ্‌ (সঃ) দ্বিগুণ কাফ্‌ফারা আদায় করার নির্দেশ দেননি। এরপর মহান আল্লাহ্‌ বলেনঃ এই নির্দেশ তোমাদেরকে দেয়া হলো, অর্থাৎ তোমাদের ধমকানো হচ্ছে। আন্মাহ্‌ তোমাদের কার্যের ব্যাপারে পূর্ণ ওয়াকিফহাল । তোমাদের অবস্থা তিনি সম্যক অবগত । তোমরা যা কর আল্লাহ্‌ তার খবর রাখেন । মহামহিমাধ্বিত আল্লাহ্‌ বলেনঃ গোলাম আযাদ করার যার সামর্থ্য থাকবে না, একে অপরকে স্পর্শ করার পূর্বে তাকে একাদিক্ৰমে দুই মাস রোযা রাখতে হবে। যে এতেও অসমর্থ হবে, সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াবে । ১. ইমাম তিরমিযী (রঃ) হাদীসটিকে হাসান, গারীব, সহীহ বলেছেন। ইমাম আবু দাউদ (রঃ) ও ইমাম নাসাঈও (রঃ) এটাকে মুরসাল রূপে বর্ণনা করেছেন এবং ইমাম নাসাঈ (রঃ) এটা মুরসাল হওয়াকেই সঠিক বলেছেন।

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।