তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫৬ পারাঃ ২৮ তিনি জবাব দিলেনঃ “না, তবে যদি আপনি আমাকে সাহায্য করেন (তাহলে পারবো) ৷” রাসূলুল্লাহ্‌ (সঃ) তাঁকে সাহায্য করলেন এবং তাঁকে 'বললেনঃ “যাটজন মিসকীনকে খানা খাওয়ায়ে দাও ।” আল্লাহ্‌ তা'আলা জাহেলিয়াত যুগের প্রথা, তালাককে উঠিয়ে দিয়ে এটাকে যিহাররূপে নির্ধারণ করলেন।* হযরত সাঈদ ইবনে জুবায়ের (রঃ) বলেন যে, ঈলা’ ও যিহার জাহেলিয়াতের যুগের তালাক ছিল । আল্লাহ তা'আলা ঈলায় তো চার মাস সময় নির্ধারণ করেন এবং যিহারে নির্ধারণ করেন কাফ্ফারা । ‘ হযরত ইমাম মালিক (রঃ) ॥$ শব্দ দ্বারা দলীল গ্রহণ করে বলেন যে, এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, সুতরাং কাফিররা এই হুকুমের অন্তর্ভুক্ত নয়। জমহুরের মাযহাব এর বিপরীত ৷ তাঁরা ££ শব্দের এই জবাব দেন যে, প্রাধান্য হিসাবে এটা বলা য়েছে। সুতরাং এ হিসেবে ৮৮ উদ্দেশ্য হতে পারে না। জমহুর ॥৯, 5 ০ দ্বারা দলীল গ্রহণ করেছেন যে, দাসীর সাথে যিহার হয় না এবং দাসী এই ০% বা সম্বোধনের মধ্যে দাখিলও নয়। আল্লাহ্‌ তা'আলার উক্তিঃ 1222724 69 3153 3 > 16349 + LE SNe dept os Le (তাদের পত্নীগণ তাদের মা নয়, যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মাতা) অর্থাৎ কোন ব্যক্তির তার স্ত্রীকে ৫% এবি 4 অথবা 221, কিংবা এগুলোর সাথে সাদৃশ্য যুক্ত কথা বলার দ্বারা স্ত্রী কখনো তার মা হতে পারে না । বরং যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মাতা । তারা তো অসংগত ও ভিত্তিহীন কথাই বলে । নিশ্চয়ই আল্লাহ্‌ পাপ মোচনকারী ও ক্ষমাশীল । তিনি জাহেলিয়াত যুগের এই সংকীর্ণতাকে তোমাদের হতে দূর করে দিয়েছেন। অনুরূপভাবে প্রত্যেক এ কথা যা কোন চিন্তা-ভাবনা ছাড়াই মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় সেটাও তিনি ক্ষমা করে দেন। যেমন সুনানে আবি দাউদে রয়েছেঃ রাসূলুল্লাহ্‌ (সঃ) শুনতে পান যে, একটি লোক তার স্ত্রীকে বলছেঃ “হে আমার বোন!” তখন তিনি লোকটিকে বলেনঃ “এটা কি তোমার বোন?” অর্থাৎ তার এ উক্তিকে তিনি অপছন্দ করেন এবং তাকে বাধা দেন। কিন্তু এ স্ত্রীকে তিনি তার জন্যে হারাম করে দিলেন না। কেননা, প্রকৃতপক্ষে তার এটা উদ্দেশ্য ছিল না, শুধু মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল মাত্র । ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) ও ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।