সুরাঃ মুজাদালাহ্ ৫৮ “ge পারাঃ ২৮ করে নেন। অজ্ঞতা যুগের এটাই ছিল তালাক । স্ত্রী হযরত খাওলা (রাঃ) রাসূলুল্লাহ্ (সঃ)-এর খিদমতে হাযির হন । এ সময় তিনি হযরত আয়েশা (রাঃ)-এর ঘরে ছিলেন এবং হযরত আয়েশা (রাঃ) তীর মস্তক ধৌত করছিলেন। হযরত খাওলা (রাঃ) তার সমস্ত ঘটনা বর্ণনা করেন। ঘটনাটি শুনে রাসূলুল্লাহ্ (সঃ) বললেনঃ “এখন আর কি হতে পারে? আমার জানা মতে তুমি তার উপর হারাম হয়ে গেছো।” তার একথা শুনে হযরত খাওলা (রাঃ) বললেনঃ “আমি আল্লাহ্র নিকট ফরিয়াদ করছি।” হযরত আয়েশ (রাঃ) রাসূলুল্লাহ্ (সঃ)-এর মস্তক মুবারকের এক দিক ধুয়ে দিয়ে ঘুরে অন্য দিকে গেলেন এবং ওদিকের ংশ ধুতে লাগলেন । তখন হযরত খাওলাও (রাঃ) ঘুরে গিয়ে ওদিকে বসে পড়েন এবং স্বীয় ঘটনার পুনরাবৃত্তি করেন । রাসুলুল্লাহ্ (সঃ) পুনরায় এ জবাবই দেন। হযরত আয়েশা (রাঃ) লক্ষ্য করেন যে, রাসূলুল্লাহ্ (সঃ)-এর চেহারা মুবারকের রঙ পরিবর্তিত হয়ে গেছে। তখন তিনি হযরত খাওলা (রাঃ)-কে বললেনঃ “তুমি একটু সরে বসো ।” তিনি সরে গেলেন । ইতিমধ্যে অহী নাযিল হতে শুরু হয়। অহী নাযিল হওয়া শেষ হলে তিনি প্রশ্ন করেনঃ “মহিলাটি কোথায়?” হযরত আয়েশা (রাঃ) তাকে ডাকিয়ে নেন। রাসূলুল্লাহ্ (সঃ) তখন তাকে বলেনঃ “যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো” তিনি কীদতে কাদতে গেলেন এবং স্বামীকে ডেকে নিয়ে এলেন। স্বামী সম্পর্কে যে মন্তব্য তিনি করেছিলেন যে, তিনি কম দৃষ্টিশক্তি সম্পন্ন, দরিদ্র এবং দুশ্চরিত্র, নবী (সঃ) তাকে সেরূপই পেলেন। তখন তিনি পাঠ করলেনঃ 23727), 7 Js dl res DE ed hl 723937 02? LATA. Ag 34 r 173 dF L223 SELEY) ” oe Le we usp, rls iA EES 5+ LP) sl RP ea EE AIEA তঃপর মহিলাটির স্বামীকে বললেনঃ “তুমি স্ত্রীকে স্পর্শ করার পূর্বে গোলাম আযাদ করতে পার কি?” তিনি উত্তরে বললেনঃ “না” রাসূলুল্লাহ্ (সঃ) বললেনঃ “তাহলে একাদিক্ৰমে দুই মাস রোযা রাখতে কি তুমি সক্ষম হবে?” জবাবে তিনি বললেনঃ “যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ! আমি দিনে দুইবার বা তিনবার না খেলে আমার চক্ষু নষ্ট হয়ে যাবার উপক্রম হবে।” তখন রাসূলুল্লাহ্ (সঃ) প্রশ্ন করলেনঃ “তুমি ষাটজন মিসকীনকে খাওয়াতে পারবে কি?”
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।