তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫৩ পারাঃ ২৮ রাসুলুল্লাহ (সঃ)-এর একথা শুনে আমি খুশী মনে ফিরে আসলাম এবং আমার কওমের কাছে গিয়ে বললামঃ “তোমাদের কাছে আমি পেয়েছিলাম সংকীৰ্ণতা ও মন্দ অভিমত । আর রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে পেয়েছি আমি প্রশস্ততা ও বরকত । তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, তোমরা যেন তোমাদের সাদকার মাল আমাকেই প্রদান কর। তারা তখন আমাকে তা দিয়ে দিলো”? বাহ্যতঃ এটা জানা যাচ্ছে যে, এটা হযরত আউস ইবনে সামিত (রাঃ) এবং তার স্ত্রী হযরত খুওয়াইলাহ্‌ বিনতে সা'লাবাহ্‌ (রাঃ)-এর ঘটনার পরবর্তী ঘটনা । যেমন হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, যিহারের প্রথম ঘটনা হচ্ছে হযরত আউস ইবনে সামিত (রাঃ)-এর ঘটনাটি, যিনি হযরত উবাদাহ্‌ ইবনে সামিতের (রাঃ) ভাই ছিলেন। তার স্ত্রীর নাম ছিল খাওলা বিনতে সা'লাবাহ্‌ ইবনে মালিক । এই ঘটনার পর হযরত খাওলা (রাঃ)-এর এই ভয় ছিল হয়তো তালাক হয়ে গেছে। তিনি রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর কাছে এসে বলেনঃ আমার স্বামী আমার সাথে যিহার করেছে। যদি আমরা পৃথক পৃথক হয়ে যাই তবে আমরা দু'জনই ধ্বংস হয়ে যাবো। আর কোন সন্তানের জন্মদান করার মত ক্ষমতা আমার নেই । দীর্ঘদিন ধরে আমি তার সাথে সংসার করে আসছি।” এভাবে তিনি কথা বলছিলেন এবং ক্রন্দন করছিলেন। এ পর্যন্ত ইসলামে যিহারের কোন হুকুম ছিল না। এঁ সময় নু 3 হতে 3 21% 050 পৰ্যন্ত আয়াতগুলো অবতীৰ্ণ হয়। রাসূলুল্লাহ্‌ (সঃ) হযরত আউস ইবনে সামিত (রাঃ)-কে ডেকে বলেনঃ “গোলাম আযাদ করার ক্ষমতা তোমার আছে কি?” তিনি উত্তরে বলেনঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ)! আল্লাহ্র কসম! এ ক্ষমতা আমার নেই৷” রাসূলুল্লাহ্‌ (সঃ) তখন তীর জন্যে অর্থ সংগ্রহ করেন এবং তা দিয়ে তিনি গোলাম আযাদ করেন । আর এভাবে তিনি তার প্ীকে ফিরিয়ে নেন।* হযরত ইবনে আব্বাস (রাঃ) ছাড়াও আরো বনু গুরুজনও EE যে, এ আয়াতগুলো তাদের ব্যাপারেই অবতীর্ণ হয়। এসব ব্যাপারে একমাত্র আল্লাহ্‌ তা‘আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবূ দাউদ (রঃ) এবং ইমাম ইবনে মাজাহ্‌ (রঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমিযীও (রঃ) সংক্ষিপ্তভাবে এটা বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান বলেছেন। ২. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। স্ন

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।