তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সুরাঃ মুজাদালাহ্‌ ৫৮ ৩৫১ পারাঃ ২৮ 7238/7 3793723 ado EET bhi NSS Us BBG হতে £21 £12 2,580; পৰ্যন্ত আয়াতগুলো পাঠ করেন। তারপর তিনি আমাকে বলেনঃ “তোমার স্বামীকে বলো যে, সে যেন একটি “গৌলীম আযাদ্দ - করে।” আমি বললামঃ হে আল্লাহ্র রাসূল-(সঃ)! গোলাম আযাদ করার মত সামর্থ্য তার নেই । তিনি বললেনঃ “তাহলে সে যেন একাদিক্ৰমে দুই মাস রোযা রাখে।” আমি বললাম, আল্লাহ্র কসম! তিনি শ্রন, অতি বৃদ্ধ । দুই মাস রোযা রাখার শক্তি তার নেই৷ “তাহলে সে যেন এক অসাক (প্রায় পাকি চার মণ) খেজুর ষাটজন মিসকীনকে খেতে দেয়।” বললেন তিনি। আমি বললামঃ হে আল্লাহ্‌র রাসূল (সঃ)! এ পরিমাণ খেজুরও তার কাছে নেই । তিনি বললেনঃ “আচ্ছা, আমি অর্ধ অসাক খেজুর তাকে দিচ্ছি।” আমি বললামঃ হে আল্লাহ্র রাসূল (সঃ)! ঠিক আছে, বাকী অর্ধেক আমি দিচ্ছি। তিনি বললেনঃ “বাঃ, খুবই ভাল কাজ করলে তুমি । যাও, এটা আদায় করগে। আর তোমার স্বামীর সাথে প্রেম-প্রীতি, শুভাকাভ্কা ও আনুগত্য সহ জীবন কাটিয়ে দাও।” আমি বললামঃ আমি তাই করবো ।? কোন কোন রিওয়াইয়াতে মহিলাটির নাম খুওয়াইলাহ্‌ এর স্থলে খাওলাহ্‌ রয়েছে এবং বিনতু সা'লাবাহ্‌ এর স্থলে বিনতে মালিক ইবনে সা'লাবাহ্‌ আছে। এসব উক্তিতে এমন কোন মতপার্থক্য নেই যে, একে অপরের রিরোধ হবে। এসব ব্যাপারে আল্লাহ্‌ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। এই সূরার প্রাথমিক এই আয়াতগুলোর সঠিক শানে নুযূল এটাই ৷ হযরত সালমা ইবনে সাখ্র্‌ আনসারীর (রাঃ) ঘটনাটি যা এখনই আসছে, এ আয়াতগুলোতে আছে, এই হুকুমই সেখানেও দেয়া হয়েছে অর্থাৎ গোলাম আযাদ করা বা দুই মাস একাদিক্ৰমে রোযা রাখা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খেতে দেয়া । ঘটনাটি হযরত সালমা ইবনে সাখ্র্‌ আনসারী (রাঃ) নিজেই নিমরূপে বর্ণনা করেছেনঃ “অন্যদের তুলনায় আমার স্ত্রী-সহবাসের ক্ষমতা অধিক ছিল। রমযান মাসে দিনের বেলায় আমি নিজেকে হয় তো সহবাস হতে বিরত রাখতে পারবো না ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।