তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwwWwW.QuranerAlo.com ৩৪৮ সূরাঃ মুজাদালাহ্‌ ৫৮ পারাঃ ২৮ (সঃ)! আমার যৌবন তো তার সাথেই কেটেছে। এখন আমি বুড়ি হয়ে গেছি এবং আমার সন্তান জন্মদানের যোগ্যতা লোপ পেয়েছে, এমতাবস্থায় আমার স্বামী আমার সাথে যিহার” করেছে। হে আল্লাহ্‌! আমি আপনার সামনে দুঃখের কারন কীদছি।” তখনো মহিলাটি ঘর হতে বের হয়নি ইতিমধ্যেই হযরত জিবরাঈল (আঃ) আয়াত নিয়ে অবতীর্ণ হন । তার স্বামীর নাম ছিল হযরত আউস ইবনে সামিত (রাঃ) । কখনো কখনো তার মাথা খারাপ হয়ে যেতো, এ সময় তিনি তার স্ত্রীর সাথে যিহার করে ফেলতেন ৷ তারপর যখন জ্ঞান ফিরে আসতো তখন এমন হতেন যে, যেন কিছুই হয়নি৷ তার স্ত্রী রাসূলুল্লাহ্‌ (সঃ)-এর নিকট ফতওয়া নিতে এবং আল্লাহ্‌ তা‘আলার নিকট আবেদন জানাতে আসলে আল্লাহ্‌ তা'আলা এই আয়াত অবতীর্ণ করেন। হযরত যায়েদ (রাঃ) বলেন যে, হযরত উমার (রাঃ) তার খিলাফতের আমলে লোকদের সাথে পথ চলছিলেন, পথে একটি মহিলার সাথে সাক্ষাৎ হয়। মহিলাটি তাকে ডেকে থামতে বলে ৷ হযরত উমার (রাঃ) তৎক্ষণাৎ থেমে যান এবং মহিলাটির কাছে গিয়ে আদব ও মনোযোগের সাথে মাথা ঝুঁকিয়ে দিয়ে তার কথা শুনতে থাকেন নিজের ফরমায়েশ মুতাবেক কাজ করিয়ে নিয়ে মহিলাটি ফিরে যায় এবং হযরত উমারও (রাঃ) তার লোকদের কাছে ফিরে আসেন ৷ তখন একটি লোক বলে ওঠেঃ “হে আমীরুল মুমিনীন! একটি বৃদ্ধা মহিলার কথায় আপনি থেমে গেলেন এবং আপনার কারণে এতোগুলো লোককে এতক্ষণ ধরে অপেক্ষা করতে হলো।” একথা শুনে হযরত উমার (রাঃ) বললেনঃ “আফ্সোস! এই মহিলাটি কে তা কি তুমি জান?” উত্তরে লোকটি বলেঃ “জ্বী, না।” তখন তিনি বলেনঃ “ইনি এ মহিলা যাঁর আবেদন আল্লাহ্‌ তা'আলা সপ্তম আকাশের উপর হতে শুনেন । ইনি হলেন হযরত খাওলা বিনতে সা'লাবাহ্‌ (রাঃ) । যদি তিনি আজ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, এমনকি কিছু রাত্রি পর্যন্তও কথা বলতে থাকতেন তবুও আমি তার খিদমত হতে সরতাম না । হ্যা, তবে নামাযের সময় নামায আদায় করতাম এবং তারপর আজ্ঞাবহ রূপে তাঁর খিদমতে হাযির হয়ে যেতাম ৷”* ১. যাহেলী যুগে আরব সমাজে যদি কোন লোক তার স্ত্রীকে 22 044 5 59 (তুমি আমার জন্যে আমার মাতার পৃষ্ঠ সদৃশ) এ কথা বলতো তাহলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যেতো । এভাবে বিবাহ বন্ধন ছিন্ন করাকে যিহার বলে । ২. এ হাদীসটির সনদ ছেদকাটা । তবে অন্য ধারাতেও এটা বর্ণিত আছে।

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।