তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ হাদীদ ৫৭ ৩২৪ পারাঃ ২৭ চললো। শেষ পর্যন্ত তারা এ লোকদেরকে হত্যা করে ফেললো যারা আল্লাহর কিতাবের উপর আমলকারী ছিলেন। অতঃপর তারা পরস্পর পরামর্শ করলোঃ “দেখো, এভাবে এক এক করে কতজনকে আর হত্যা করতে থাকবে? এদের বড় আলেম, আমাদের এই কিতাবকে সম্পূর্ণরূপে অস্বীকারকারী এবং সমস্ত বানী ইসরাঈলের মধ্যে সবচেয়ে বেশী আল্লাহর কিতাবের উপর আমলকারী অমুক আলেম রয়েছেন, তাকে ধরে নিয়ে এসো এবং তার সামনে তোমাদের এই কিতাব পেশ কর । যদি তিনি মেনে নেন তবে তো আমাদের জন্যে সোনায় সোহাগা হবে। আর যদি না মানেন তবে তাকে হত্যা করে ফেলো । তাহলে তোমাদের এই কিতাবের বিরোধী আর.কেউ থাকবে না। আর অন্যেরা সবাই আমাদের এই কিতাবকে কবূল করে নিবে এবং মানতে শুরু করবে।” এই পরামর্শ অনুযায়ী এ লোকগুলো আল্লাহর কিতাবের আলেম ও আমেল এ বুযুর্গ ব্যক্তিকে ধরে আনলো এবং বললোঃ “দেখুন, আমাদের এই কিতাবের সব কিছুই আপনি মানেন তো? না, মানেন না? এর উপর আপনার ঈমান আছে, না নেই?” উত্তরে এ আল্লাহওয়ালা আলেম লোকটি বললেনঃ “তোমরা এতে যা লিখেছো তা আমাকে শুনিয়ে দাও ৷” তারা শুনিয়ে দেয়ার পর বললোঃ “এটা আপনি মানেন তো?” এঁ ব্যক্তির জীবনের ভয় ছিল, এ কারণে সাহসিকতার সাথে “মানি না’ এ কথা সরাসরি বলতে পারলেন না, বরং তার এঁ শিঙ্গার দিকে ইশারা করে বললেনঃ “আমার এর উপর ঈমান রয়েছে।” তারা বুঝলো যে, তীর ঈমান তাদের কিতাবের উপরই রয়েছে। তাই তারা তাকে কষ্ট দেয়া হতে রিরত থাকলো । তথাপিও তারা তার কাজ কারবার দেখে সন্দেহের মধ্যেই ছিল। শেষ পর্যন্ত যখন তার মৃত্যু হলো তখন তারা তদন্ত শুরু করলো যে, না জানি হয় তো তার কাছে আল্লাহর কিতাবের ও সত্য মাসআলার কোন গ্রন্থ রয়েছে। অবশেষে তারা তীর এঁ শিঙ্গাটি উদ্ধার করলো । পড়ে দেখলো যে, ওর মধ্যে আল্লাহর কিতাবের আসল মাসআলাগুলো বিদ্যমান রয়েছে। এখন তারা কথা বানিয়ে নিয়ে বললোঃ “আমরা তো কখনো এই মাসআলাগুলো শুনিনি । এরূপ কথা আমাদের ধর্মে নেই৷” ফলে ভীষণ হাঙ্গামার সৃষ্টি হলো। তারা বাহাত্তরটি দলে বিভক্ত হয়ে পড়লো । এই বাহাত্তরটি দলের মধ্যে যে দলটি সত্যের উপর ছিল সেটা হলো এ দল, যারা এ শিঙ্গাযুক্ত মাসআলাগুলোর উপর আমলকারী ছিল” হযরত ইবনে মাসউদ (রাঃ) এরই ঘটনাটি বর্ণনা করার পর বলেনঃ “হে জনমণ্ডলী! তোমাদের মধ্যে যারা বাকী থাকবে তারা অনুরূপ সমস্যারই সম্মুখীন হবে এবং হবে সম্পূর্ণরূপে শক্তিহীন ও নিরুপায় । সুতরাং এই অক্ষমতা, অসহায়তা ও

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।