WwWwW.QuranerAlo.com সূরাঃ হাদীদ ৫৭ ৩১৭ পারাঃ ২৭ উন্মতের অযুর অঙ্গগুলো অযুর কারণে চমকাতে থাকবে, এই বিশেষণ অন্য কোন উন্মতের মধ্যে থাকবে না। আর আমার উন্মতকে ডান হাতে আমলনামা দেয়া হবে এবং তাদের চেহারা হবে উজ্জ্বল ও জ্যোতির্ময় । আর তাদের নুর বা জ্যোতি তাদের অগ্নে অগ্রে চলতে থাকবে এবং তাদের সন্তানরা তাদের সঙ্গে থাকবে৷” যহ্হাক (রঃ) বলেন যে, তের নল গা তাদের ছান হাতত পাকতে | বত আল্লাহ তা‘আলা বলেনঃ ৯০5 (591 55 অৰ্থাৎ “যাকে তার ডান হাতে কিতাব (আমলনামা) দেয়া হবে (শেষ পর্যন্ত) I” মহান আল্লাহ বলেনঃ ‘আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত সেথায় তোমরা স্থায়ী হবে, এটাই মহাসাফল্য এর পরবর্তী আয়াতে কিয়ামতের মাঠের ভয়াবহ ও কম্পন সৃষ্টিকারী ঘটনার বর্ণনা রয়েছে যে, তথায় খীটি ঈমানদার সৎকর্মশীল লোক ছাড়া আর কেউই পরিত্রাণ পাবে না। হযরত সুলায়েম ইবনে আমির (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন, বাবে দামেশকে আমরা একটি জানাযায় ছিলাম । যখন জানাযার নামায শেষ হয় এবং মৃতদেহ দাফন করার কাজ শুরু হয় তখন হযরত আবূ উমামা বাহিলী (রাঃ) বলেনঃ “হে জনমণ্ডলী! তোমরা এই দুনিয়ার মনযিলে সকাল-সন্ধ্যা করছো। তোমরা এখানে পুণ্য কার্যও করতে পার এবং পাপ কার্যও করতে পার । এরপরে অন্য মনযিলের দিকে তোমাদেরকে যাত্রা শুরু করতে হবে। এই কবরই হচ্ছে এ মনযিল যা নির্জনতা, অন্ধকার, পোকা-মাকড় এবং সংকীর্ণতার ঘর । কিন্তু যাকে আল্লাহ প্রশস্ততা দান করেন সেটা অন্য কথা৷ এরপর তোমরা কিয়ামত মাঠের বিভিন্ন স্থানে গমন করবে । এক জায়গায় বহু লোকের চেহারা সাদা-উজ্জ্বল হবে ং বহু লোকের চেহারা হবে কালো কুৎসিত । তারপর এক ময়দানে যাবে যেখানে হবে কঠিন অন্ধকার । সেখানে ঈমানদারদেরকে নুর বা জ্যোতি বন্টন করা হবে। সেখানে কাফির ও মুনাফিকদের জন্যে কোন জ্যোতি থাকবে না। এরই বর্ণনা নিম্নের আয়াতে রয়েছেঃ is 2 oF 2/3w 9, Re ঞ 2,23 \ 227 37 CAL 737281777৮ EI be EBS T3499 © Dl Jae 0) 02 - TE 2% 2 Fa ME 229 2 2d Ss
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।