তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সুরাঃ হাদীদ ৫৭ ৩১৩ পারাঃ ২৭ আটকানো রয়েছে, কারণ কি?” উত্তরে নবী (সঃ) বললেনঃ “সে তার সমুদয় সম্পদ আমার কাজে মক্কা বিজয়ের পূর্বেই আল্লাহর পথে খরচ করে ফেলেছে। এখন তার কাছে আর কিছুই নেই৷” একথা শুনে হযরত জিবরাঈল (আঃ) নবী (সঃ)-কে বললেনঃ “তাকে বলুন যে, আল্লাহ তা'আলা তাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে, তিনি তার দারিদ্র অবস্থায় আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট?” রাসুলুল্লাহ (সঃ) হযরত আবূ বকর (রাঃ)-এর নিকট এ ঘটনা বর্ণনা করেন এবং তার কাছে জবাব চান। তিনি তখন আরয করেন ৪ “আমি আমার মহামহিমান্বিত প্রতিপালকের উপর কি করে অসন্তুষ্ট হতে পারি? আমি আমার প্রতিপালকের উপর সন্তুষ্ট ৷” অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ ‘কে আছে যে আল্লাহকে দিবে উত্তম খণ?’ এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে খরচ করা । কেউ কেউ বলেন যে, উদ্দেশ্য হলো ছেলে-মেয়েদেরকে খাওয়ানো, পরানো ইত্যাদিতে খরচ । হতে পারে যে, এ আয়াতটি উমূম বা সাধারণত্বের দিক দিয়ে দুটো উদ্দেশ্যকেই অন্তৰ্ভুক্ত করে। এরপর আল্লাহ পাক বলেন যে, (যে আল্লাহকে উত্তম খণ প্রদান করবে) তার জন্যে তিনি ওটাকে বহুগুণে বৃদ্ধি করবেন । যেমন আল্লাহ তা'আলা অন্য আয়াতে 0 WL ATI RR G27 a fl বলেনঃ 2, 7214, 5,55 $51 অর্থাৎ “ওটাকে তিনি বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে মহা পুরস্কার ।” অর্থাৎ উত্তম পুরস্কার ও পবিত্র রিযক এবং ওটা হলো কিয়ামতের দিনে জান্নাত । হয়রত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন ...0| £5, 33) -এ আয়াতটি অবতীৰ্ণ হয় তখন আবুদ্‌ দাহদাহ আনসারী (রাঃ) বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আল্লাহ তা'আলা কি আমাদের কাছে খণ চাচ্ছেন?” উত্তরে রাসূলুল্লাহ বলেনঃ “হ্যা, হে আবুদ্‌ দাহদাহ!” তখন হযরত আবুদ দাহদাহ (রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার হাতটি আমাকে দেখান (আপনার হাতটি আমার দিকে বাড়িয়ে দিন) ৷” রাসুলুল্লাহ (সঃ) তার হস্ত মুবারক বাড়িয়ে দিলেন। হযরত আবুদ্‌ দাহদাহ রাসূলুল্লাহ (সঃ)-এর হাতটি নিজের মধ্যে নিয়ে বললেনঃ “আমি আমার এঁ বাগানটি আল্লাহ্‌ তা'আলাকে খণ স্বরূপ দিলাম যাতে ছয়শটি খেজুরের গাছ রয়েছে৷” তার স্ত্রী ১. এ হাদীসটি আবু মুহাম্মাদ হুসাইন ইবনে মাসউদ বাগাভী (রঃ) বর্ণনা করেছেন। সনদের দিক দিয়ে এ হাদসটি দুর্বল । এসব ব্যাপারে আল্লাহই সবচেয়ে ভাল জানেন।

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।