WwW.QuranerAlo.com সুরাঃ হাদীদ ৫৭ ২৯৯ পারাঃ ২৭ বেশী অবগত ৷” তিনি বললেনঃ “সপ্তম আকাশের উপর এই পরিমাণ দূরত্বে আরশ রয়েছে অতঃপর তিনি জিজ্ঞেস করলেনঃ “তোমাদের নীচে কি আছে তা কি তোমরা জান?”’ তারা জবাব দিলেনঃ “আল্লাহ এবং তার রাসূল (সঃ)-ই সবচেয়ে ভাল জানেন ।” তিনি বললেনঃ “তাহলো যমীন” তারপর বললেনঃ “এর নীচে কি আছে তা কি জান?” তারা উত্তর দিলেনঃ “আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর জ্ঞানই সবচেয়ে বেশী ।” তিনি বললেনঃ “এর নীচে আর একটি যমীন আছে। এই দুই যমীনের মধ্যেও পাঁচশ’ বছরের পথের ব্যবধান ৷”’ এই ভাবে তিনি সাতটি যমীনের কথা সমপরিমাণ দূরত্ব সহ বর্ণনা করলেন । অতঃপর তিনি বললেনঃ “যার হাতে মুহান্মাদ (সঃ)-এর প্রাণ রয়েছে তার শপথ! তোমরা যদি সর্বাপেক্ষা নিম্নতম যমীনে একটি রশি লটকিয়ে দাও তবে ওটাও আল্লাহ তা‘আলারই নিকট পৌঁছবে ।” অতঃপর তিনি ...... 2 NI 2 - আয়াতটি পাঠ করেন” কোন কোন আহলুল ইলম এই হাদীসের শরাহৃতে বলেছেন যে, এর দ্বারা উদ্দেশ্য হলো রশির আল্লাহ তা‘আলারই ইলমে কুদরত পর্যন্ত পৌঁছা, তার সত্তা পর্যন্ত পৌঁছা উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার ইল্ম ও তার প্রভাব এবং তীর রাজত্ব নিঃসন্দেহে সব জায়গাতেই রয়েছে, কিন্তু তিনি তার জাত বা সত্তারূপে আরশের উপর রয়েছেন। যেমন তিনি তার এই বিশেষণ স্বীয় কিতাবের মধ্যে স্বয়ং বর্ণনা করেছেন। মুসনাদে আহমাদেও এ হাদীসটি রয়েছে এবং তাতে দুই যমীনের মাঝে দূরত্ব সাত শ’ বছরের পথ বলে বর্ণিত হয়েছে। মুসনাদে ইবনে আবি হাতিম এবং মুসনাদে বাযযারেও এ হাদীসটি আছে, কিন্তু মুসনাদে ইবনে আবি হাতিমে রশি লটকিয়ে দেয়ার বাক্যটি নেই এবং প্রত্যেক দুই যমীনের মাঝের দূরত্ব তাতেও পাঁচশ বছরের পথের কথা রয়েছে। ইমাম বায্যার (রঃ) বলেন যে, হযরত আবূ হুরাইরা (রাঃ) ছাড়া আর কেউই এটা নবী (সঃ) হতে বর্ণনা করেননি । ইমাম ইবনে জারীর (রঃ)-ও এ হাদীসটি মুরসালরূপে বর্ণনা করেছেন অর্থাৎ হ্যরত কাতাদা (রঃ) বলেনঃ “আমাদের নিকট এটা বর্ণনা করা হয়েছে।’”’ অতঃপর তিনি হাদীস বর্ণনা করেন এবং সাহাবীর নাম উল্লেখ করেননি । সম্ভবতঃ এটাই সঠিক। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন । ১. ইমাম তিরমিযী (রঃ) এ হাদীসটি বর্ণনা করার পর বলেন যে, এটা গারীব, কেননা এর বর্ণনাকারী হাসানের তাঁর উত্তাদ হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে শোনা প্রমাণিত নয়। যেমন এটা আইয়ূব (রঃ), ইউনুস (রঃ), আলী ইবনে যায়েদ (রঃ) প্রমুখ মুহাদ্দিসের উক্তি ।
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।