তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ ওয়া্কি'আহ্‌ ৫৬ ২৮২ পারাঃ ২৭ আরবে মুরখ ও ইফার নামক দুটি গাছ জন্মে যেগুলোর সবুজ শাখাগুলো পরস্পর খঘর্ষিত হলে আগুন বের হয়ে থাকে। এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেনঃ এই যে আগুন, যদ্দ্বারা তোমরা রান্না-বান্না করে থাকো এবং আরো বহুবিধ উপকার লাভ করে থাকো, বলতো, এর মূল অর্থাৎ এই গাছ সৃষ্টিকারী তোমরা, না আমি? এই আগুনকে আমি উপদেশ স্বরূপ বানিয়েছি। অর্থাৎ এই আগুন দেখে তোমরা জাহান্নামের আগুনকে স্মরণ করবে এবং তা হতে রক্ষা পাওয়ার ব্যবস্থা গহণ করবে। হযরত কাতাদা (রঃ) বর্ণিত একটি মুরসাল হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ ।” সাহাবীগণ (রাঃ) একথা শুনে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এটাই তো (জ্বালিয়ে দেয়ার জন্যে) যথেষ্ট ৷” তখন রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “হ্যা, এ আগুনকেও দু’বার পানি দ্বারা ধৌত করা হয়েছে। এখন এটা এই যোগ্যতা রেখেছে যে, তোমরা এর দ্বারা উপকার লাভ করতে পার এবং ওর নিকটে যেতে পার”? 272 aL bb RL USS in DONE SUS র ০.১% বলে। আবার কেউ কেউ বলেন যে, প্রত্যেক ক্ষুধার্তকেই : $2 বলা হয়। মোটকথা, এর দ্বারা প্রত্যেক ওঁ ব্যক্তি উদ্দেশ্য যারই আগুনের জহাৰ খালে এবং আগুন দ্বারা উপকার লাভের মুখাপেক্ষী । প্রত্যেক আমীর, ফকীর, শহুরে, গ্রাম্য, মুসাফির এবং মুকীম সবারই আগুনের প্রয়োজন হয়ে থাকে ৷ রান্না-বারার কাজে, তাপ গ্রহণ করার কাজে, আগুন ভ্রালাবার কাজে ইত্যাদিতে আগুনের একান্ত দরকার । এটা আল্লাহ তা'আলার বড়ই মেহেরবানী যে, তিনি গাছের মধ্যে এবং লোহার মধ্যে আগুনের ব্যবস্থা রেখেছেন, যাতে মুসাফির ব্যক্তি ওকে সঙ্গে নিয়ে যেতে পারে এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। সুনানে আবূ দাউদ প্রভৃতিতে হাদীস রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তিনটি জিনিসের মধ্যে মুসলমানদের সমান অ:শ রয়েছে । তাহলো আগুন, ঘাস ও পানি।” সুনানে ইবনে মাজাহৃতে রয়েছে যে, এ তিনটি জিনিস হতে বাধা দেয়ার কারো অধিকার নেই । একটি রিওয়াইয্রাতে মূল্যেরও উল্লেখ রয়েছে। কিন্তু এর সনদ দুর্বল । এসব ব্যাপারে আল্লাহ তা“ মালাই সবচেয়ে ভাল জানেন। ১. এ হাদীসটি মুরসাল রূপে বর্ণিত হয়েছে এবং এটা সম্পুর্দরূপে বিশুদ্ধ হাদীস ।

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।