তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ ওয়াকি‘আহ্‌ ৫৬ ২৮১ পারাঃ ২৭ ইমাম হাজর মাদরী (রঃ) এই আয়াত বা অনুরূপ আয়াত পাঠের সময় বলতেনঃ ৩7 ৬ 5) অৰ্থাৎ “হে আমার প্রতিপালক! বরং আপনি (অংকুরিত করেন) ৷”* এরপর আল্লাহ তা'আলা বলেনঃ আমি ইচ্ছা করলে ওকে খড়-কুটায় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা । অর্থাৎ অংকুরিত করার পরেও আমার মেহেরবানী রয়েছে যে, আগি ওকে বড় করি ও পাকিয়ে তুলি । কিন্তু আমার এ ক্ষমতা আছে যে, আমি ইচ্ছা করলে ওকে শুকিয়ে দিয়ে খড়-কুটায় পরিণত করতে পারি। এভাবে ওকে বিনষ্ট ও নিশ্চিহ্ন করে দিতে পারি । তখন তোমরা বলতে শুরু করবেঃ আমাদের তো সর্বনাশ হয়েছে। আমাদের তো আসলটাও চলে গেল । লাভ তো দুরের কথা, আমাদের মূলধনও মারা গেল। তখন তোমরা বিভিন্ন কথা মুখ দিয়ে বের করে থাকো । কখনো কখনো বলে থাকোঃ হায়! যদি আমরা এবার বীজই বপন না করতাম তবে কতই না ভাল হতো! যদি এরূপ করতাম বা এরূপ করতাম! ভাবার্থ এও হতে পারেঃ এ সময় তোমরা নিজেদের পাপের উপর লজ্জিত হয়ে থাকো । 5% শব্দটির দু'টি অর্থই হতে পারে। একটি হলো লাভ বা উপকার এবং অপরটি দুঃখ বা চিন্তা । ১;/ বলা হয়' মেঘকে । মহান আল্লাহ পানির ন্যায় বড় নিয়ামতের কথা স্বরণ করিয়ে বলেনঃ দেখো, এটা বর্ষণ করাও আমার ক্ষমতাভুত্ত। কেউ কি মেঘ হতে পানি বর্ষাবার ক্ষমতা রাখে? যখন এ পানি বর্ষিত হয় তখন ওকে মিষ্ট ও তিক্ত করার ক্ষমতা আমার আছে । এই সুমিষ্ট পানি বসে বসেই তোমরা পেয়ে থাকো । এই পানিতে তোমরা গোসল কর, থালা-বাসন ধৌত কর, কাপড় চোপড় পরিষ্কার কর, জমিতে, বাগানে সেচন করে থাকো এবং জ্জীব-জন্তুকে পান করিয়ে থাকো । তবে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক্ররবে না ওটাই কি তোমাদের জন্যে উচিতঃ রাসূলুল্লাহ (সঃ) পানি পান করার পর বলতেনঃ A339 Gros? p33 24973, /// 39 L297 ar bbl bl ds pl S22 UG bic UL SH al sol “অৰ্থাৎ “এ আল্লাহর জন্য্যে সমস্ত প্রশংসা যিনি স্বীয় রহমতের গুণে আমাদেরকে সুমিষ্ট ও উত্তম পানি পান করিয়েছেন এবং আমাদের পাপের কারণে এই পানিকে লবণাক্ত এবং তিতুঃ করেননি ৷” ১. এটা ইমাম ইবনে আবি হাতিম ('ব্লঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।