সূরাঃ ওয়াকি‘আহ্ ৫৬ WwQ GR No.com তিনি উত্তরে বলেনঃ “না, তাকে তো নয়, বরং তোমাকে ৷” তখন এটা কারীদের কাছে খুব কঠিন ঠেকলো।* আমি বলি যে, এই প্রমাণিত বিশুদ্ধ এবং মারফ্' হাদীসকে যে মিথ্যা বলে সে ভুলের উপর রয়েছে। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতের প্রতিটি গাছের গুঁড়ি সোনার ৷” হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, জান্নাতে একটি গাছ রয়েছে যা প্রত্যেক দিকে শৃত শত বছরের রাস্তা পর্যন্ত ছায়া ছড়িয়ে রয়েছে। জান্নাতী লোকেরা ওর নীচে এসে বসে এবং পরস্পর আলাপ আলোচনা করে । কারো কারো দুনিয়ার খেল-তামাশা ও চিত্তাকর্ষক জিনিসের কথা স্মরণ হয়! তৎক্ষণাৎ এক জান্নাতী বাতাস প্রবাহিত হয় এবং এ গাছের মধ্য হতে গান-বাজনা ও খেল-তামাশার শব্দ আসতে শুরু করে।* হযরত আমর ইবনে মাইমুন (রঃ) বলেন, এই ছায়া সত্তর হাজার সালের বিস্তৃতির মধ্যে হবে । হযরত আমর (রঃ) হতেই পাচশ’ বছরও বর্ণিত আছে। হযরত হাসান (রঃ) এক হাজার বছর বলেছেন। হযরত হাসান (রঃ)-এর কাছে খবর পৌঁছেছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “এই ছায়া কর্তিতই হয় না। তথায় না আছে সূৰ্য এবং না আছে গরম ৷ ফজর হওয়ার পূর্বের সময়টা সব সময় ওর নীচে বিরাজ করে (অর্থাৎ সদা এরূপ সময়ই থাকে) ৷” হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, জারবাতে সদা-সর্বদা এ সময় থাকবে যা সুবহে সাদিকের পর হতে নিয়ে সূর্যোদয় পর্যন্ত সময়ের মাঝামাঝিতে থাকে । ছায়া বিষয়ক রিওয়াইয়াতগুলোও ইতিপূর্বে গত হয়েছে। যেমন আল্লাহ তা'আলার উক্তিঃ পারাঃ ২৭ 297% 299 7223/7 Yb Jb WW ls, অৰ্থাৎ 8 EEE প্রবিষ্ট করবো” (88 ৫৭) ন 56 DS Ws sl Kk অর্থাৎ “ওর খাদ্য ও ছায়া সার্বক্ষণিক ৷” (১৩৪ ৩৫) 529 J ০ অৰ্থাৎ “(মুত্তাকীরা থাকবে) ছায়ায় ও প্রস্ববণ বহুল স্থানে” ১. এ হাদীসটি ইমাম আৰু জা’ফর ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন। তিনি এটাকে হাসান গারীব বলেছেন। ৩. এ আসারটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন । এটা দুর্বল আসার এবং এর সনদ সবল ।
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।