WwWwW.QuranerAlo.com সূরাঃ ওয়াকি'আহ্ ৫৬ ২৬১ পারাঃ ২৭ জাওহারী (রঃ) বলেন, এই গাছকে wb বলে এবং cb বলে । হযরত আলী (রাঃ) হতেও এটা বর্ণিত আছে । তাহলে সম্ভবতঃ এটা কুলেরই গুণবিশিষ্ট হবে। অর্থাৎ এ গাছগুলো কন্টকহীন এবং অধিক ফলদানকারী। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। অন্যান্য গুরুজন (৮ দ্বারা কুলার কলার গাছকে বুঝিয়েছেন। ইয়ামনবাসী কলাকে 6 বলে এবং হিজাযবাসী £4 বলে। লম্বা ও সম্পৃসারিত ছায়া তথায় থাকবে । হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “জান্নাতী গাছের ছায়ায় দ্রুতগামী অশ্বারোহী একশ বর পর্যন্ত চলতে থাকবে, তথাপি ছায়া শেষ হবে না। তোমরা ইচ্ছা করলে ১,১০) -এ আয়াতটি পাঠ কর” ইমাম বুখারী (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন? সহীহ মুসলিমেও এ রিওয়াইয়াতটি বিদ্যমান আছে। আরো আছে মুসনাদে আহ্মাদে ও মুসনাদে আবি ইয়ালাতে । মুসনাদের অন্য রিওয়াইয়াতে সন্দেহের সাথে রয়েছে, অর্থাৎ সত্তর বছর অথবা একশ বছর এবং এও আছে যে, এটা হলো 01% বা চিরবিদ্যমান গাছ। ইমাম ইবনে জারীর (রঃ) এবং ইমাম তিরসমিযীও (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। সুতরাং এ হাদীসটি মুতাওয়াতির বা ধারাবাহিক এবং এটা অকাট্য রূপে বিশুদ্ধ । এর ইসনাদ অনেক আছে এবং এর বর্ণনাকারী বিশ্বাসযোগ্য । মুসনাদে ইবনে আবি হাতিম প্রভৃতিতেও এ হাদীসটি রয়েছে। হযরত আবূ হুরাইরা (রাঃ) যখন এ হাদীসটি বর্ণনা করেন এবং তা হযরত কা'ব (রাঃ)-এর কান পর্যন্ত পৌঁছে তখন তিনি বলেনঃ “যে আল্লাহ হযরত মূসা (আঃ)-এর উপর তাওরাত এবং হযরত মুহাম্মাদ (সঃ)-এর উপর কুরআন অবতীর্ণ করেছেন তার শপথ! কেউ যদি নবযুবতী উষ্ব্রীর উপর আরোহণ করে উষ্বীটি বৃদ্ধা হয়ে যাওয়া পর্যন্ত চলতেই থাকে তবুও এ ছায়ার শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না । আল্লাহ তাআলা ওটাকে স্বহস্তে রোপণ করেছেন এবং ওতে নিজের পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছেন। ওর শাখাগুলো জান্নাতের দেয়ালগুলো হতে বাইরে বের হয়ে গেছে। জান্নাতের সমস্ত নহর এই গাছেরই মূল হতে বের হয়। আবু হুসাইন (রঃ) বলেনঃ “এক জায়গায় একটি দরযার উপর আমরা অবস্থান করছিলাম । আমাদের সাথে আবূ সালেহ (রঃ) এবং শাকীক জুহ্নীও. (রঃ) ছিলেন। আবূ সালেহ (রঃ) হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, তুমি কি আবু হুরাইরা (রাঃ)-কে মিথ্যাবাদী বলছো?”
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।