তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ ওয়াকি‘আহ্‌ ৫৬ ২৫৮ পারাঃ ২৭ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতে একটি পাখী রয়েছে যার সত্তর হাজার পাখা আছে। পাখীটি জান্নাতীর দস্তরখানে আসবে প্রত্যেক পাখা হতে একপ্রকার রঙ বের হবে। যা দুধের চেয়েও সাদা, মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি । তারপর দ্বিতীয় পাখা হতে দ্বিতীয় প্রকারের রঙ বের হবে। এভাবে প্রত্যেক পাখা হতে পৃথক পৃথক রঙ বের হয়ে আসবে তারপর এ পাখীটি উড়ে যাবে।”? হযরত কা’ব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, জান্নাতী পাখী বড় বড় উটের মত, যেগুলো জান্নাতের ফল খায় এবং জান্নাতের নহরের পানি পান করে। জান্নাতী যে পাখীর গোশত খাওয়ার ইচ্ছা করবে এ পাখী তার সামনে চলে আসবে। সে যত চাইবে যে বাহুর গোশত পছন্দ করবে, খাবে । তারপর এ পাখী উড়ে যাবে এবং যেমন ছিল তেমনই হয়ে যাবে।* হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “জান্নাতের যেই পাখীর গোশত তোমার খাওয়ার ইচ্ছা হবে এ পাখীর গোশত রান্নাকৃত অবস্থায় তোমার সামনে এসে যাবে৷” 9 +? এব্দটি অন্য কিরআতে যেরের সাথেও রয়েছে। পেশের সঙ্গে হলে তো অর্থ হবেঃ জান্নাতীদের জন্যে হুরসমূহ রয়েছে। আর যেরের সাথে হলে ভাবার্থ এই হবে যে, এটা যেন পূর্ব ই’রাবেরই অনুসারী । যেমনঃ atl ft এই কিরআত এবং যেমন 5 i EA -এই কিরআতে রয়েছে। আর এই অর্থও হতে পারে যে, কিশোরেরা নিজেদের সঙ্গে হুরদেরকেও নিয়ে নিবে। কিন্তু তারা থাকবে তাদের মহলে ও তাবুতে, সাধারণভাবে নয়। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। এই হুরগুলো এমন হবে যেমন সতেজ, সাদা ও পরিষ্কার মুক্তা হয়ে থাকে। মিমল রয়ে রফফজে Hi ert = 5 EEE সূরায়ে রহমানেও এই বিশেষণ তাফসীরসহ গত হয়েছে। এটা তাদের সৎ কার্যের প্রতিদান । অর্থাৎ এই উপঢৌকন তাদের সৎকর্মেরই ফল । ১. এ হাদীসটি ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন । এ হাদীসটি খুবই গারীব। এর বর্ণনাকারী অসাফী এবং তার উত্তাদ দু'জনই দুর্বল । ২. এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।