তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ওয়াকি‘আহ্‌ ৫৬ eat. til পারাঃ ২৭ আনুগত্য করে থাকি । আর যে বৃদ্ধা উষ্নীটিকে তুমি দেখেছো যে, আমি ওকে দাড় করাচ্ছি ওর দ্বারা কিয়ামত উদ্দেশ্য যা আমার উম্মতের উপর সংঘটিত হবে। না আমার পরে কোন নবী আছে এবং না আমার উন্মতের পরে কোন উন্মত আছে।” এরপর রাসুলুল্লাহ (সঃ) কেউ কোন স্বপ্ন দেখেছে কি না এ প্রশ্ন করা ছেড়ে দেন। হ্যা, তবে যখন কেউ নিজেই কোন স্বপ্নের কথা বলতো তখন তিনি এ স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন ।” মহান আল্লাহ বলেনঃ নৈকট্যপ্রাপ্তদের বিশ্রামের পালঙ্গটি সোনার তার দ্বারা বুননকৃত হবে৷ ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এটা 4 ওযনে J -এর অর্থে হবে। যেমন উদ্রীর পেটের নীচে যেটা থাকে ওটাকে 30০৮ বলা হয়। তারা এ আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে । কেউ কারো দিকে পিঠ করে বসবে না। তাদের সেবায় ঘোরাফিরা করবে চির কিশোরেরা । অর্থাৎ এ সেবকরা বয়সে একই অবস্থায় থাকবে । তারা বড়ও হবে না, বুড়োও হবে না এবং তাদের বয়সে কোন পরিবর্তনও হবে না, বরং তারা সদা কিশোরই থাকবে । _19{ বলা হয় ওঁ কুঁজাকে যাতে নালী বা চুঙ্গি এবং ধরবার জিনিস থাকে না। আর 5% বলা হয় এঁ পানপাত্রকে যাতে চুঙ্গি এবং ধরবার জিনিস আছে। এগুলো সুরার প্রবহমান প্রস্ববণ হতে পূর্ণ করা থাকবে, যে সুরা কখনো শেষ হবার নয়! কেননা, ওর প্রস্ুবণ সদা জারী থাকবে। এই সদা-কিশোররা সুরাপূর্ণ এই পানপাত্রগুলো তাদের নরম হাতে নিয়ে এ জান্নাতীদের সেবায় এদিক ওদিক ঘোরাফিরা করতে থাকবে। সেই সুরা পানে তাদের শিরঃপীড়াও হবে না এবং তারা জ্ঞানহারাও হবে না। সুতরাং পূর্ণমাত্রায় তারা এ সুরার স্বাদ গ্রহণ করতে পারবে । মদের মধ্যে চারটি বিশেষণ রয়েছে। (এক) নেশা, (দুই) মাথাব্যথা, (তিন) বমি এবং (চার) প্রস্রাব । মহান প্রতিপালক আল্লাহ জান্নাতের সুরা বা মদের বর্ণনা দিয়ে ওকে এই চারটি দোষ হতে মুক্ত বলে ব্যক্ত করলেন। এরপর আল্লাহ তা'আলা বলেনঃ এ চির কিশোররা তাদের কাছে ঘোরাফিরা করবে তাদের পছন্দমত নানা প্রকারের ফলমূল নিয়ে এবং তাদের ঈপ্সিত পাখীর গোশ্ত নিয়ে । যে ফল খাওয়ার তাদের ইচ্ছা হবে এবং যে গোশৃ্ত খেতে তাদের মন চাইবে, সাথে সাথে তারা তা পাবে। এসব রকমারী খাবার নিয়ে তাদের এই চির কিশোর সেবকরা সদা তাদের চারদিকে ঘোরাফিরা করবে। সুতরাং তাদের

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।