WwW.QuranerAlo.com সূরাঃ কামার ৫৪ ১৮৬ পারাঃ ২৭ আমাকে বিজয় দান করুন ৷’ তার এ প্রার্থনা আল্লাহ তা'আলা কবুল করলেন এবং এ কাফির কওমের উপর প্রসিদ্ধ তুফান পাঠালেন। আকাশ হতে মুষল ধারের বৃষ্টির দরযা খুলে দিলেন এবং যমীন হতে উৎলিয়ে ওঠা পানির প্রস্ববণের মুখ খুলে দিলেন। এমন কি যা পানির জায়গা ছিল না, যেমন উনান ইত্যাদি হতে পানি উঠতে লাগলো । চতুৰ্দিক পানিতে ভরে গেল । আকাশ হতে বৃষ্টি বর্ষণ বন্ধ হলো না এবং যমীন হতে পানি উঠাও বন্ধ হলো না । নির্ধারিত সময় পর্যন্ত এটা চলতেই থাকলো । আকাশের মেঘ হতেই বৃষ্টি বর্ষিত হয়ে থাকে। কিন্তু এ সময় আকাশ হতে পানির দরযা খুলে দেয়া হয়েছিল এবং আল্লাহর শাস্তি বৃষ্টির আকারে বর্ষিত হচ্ছিল। না এর পূর্বে কখনো এতো বেশী পানি বর্ষিত হয়েছিল, না এর পরে কখনো এরূপ পানি বর্ষিত হয়েছে। এদিকে আকাশের এই অবস্থা, আর ওদিকে যমীনের উপর এ আদেশ হয়েছিল যে, ওটা যেন পানি উগলিয়ে দেয় । সুতরাং চতুর্দিকে শুধু পানি আর পানি। হযরত আলী (রাঃ) বলেন যে, আকাশের মুখ খুলে দেয়া হয় এবং ওগুলো দিয়ে অনবরত পানি বর্ষিত হতে থাকে । মহান আল্লাহ বলেনঃ আমি তাকে (নূহ আঃ-কে ) আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে । £5 শব্দের অর্থ হলো নৌকার বাম দিকের অংশ এবং প্রাথমিক অংশ যার উপর ঢেউ এসে লাগে । ওর মূল জোড়কেও বলা হয়েছে। আল্লাহ পাক বলেনঃ ‘ওটা আমার প্রত্যক্ষ তত্বাবধানে চলতো, এটা পুরস্কার তার জন্যে যে প্রত্যাখ্যাত হয়েছিল ।’ হযরত নূহ (আঃ)-কে সাহায্য করার মাধ্যমে এটা ছিল কাফিরদের হতে প্রতিশোধ গ্রহণ । ইরশাদ হচ্ছেঃ আমি এটাকে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে । অর্থাৎ এ নৌকাকে শিক্ষণীয় বিষয় রূপে বাকী রেখেছি। হযরত কাতাদা (রঃ) বলেন যে, এই উন্মতের প্রথম যুগের লোকেরাও এ নৌকাটি দেখেছে। কিন্তু এর প্রকাশ্য অর্থ হলোঃ এঁ নৌকার নমুনায় অন্যান্য নৌকাগুলো আমি নিদর্শন হিসেবে দুনিয়ায় কায়েম রেখেছি । যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেনঃ 24909237 970 28 2/2 222 38744347977 L049), Laur > rtd LDL pays Gs blog 5h AIPLI, “52 b
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।