তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ কামার ৫৪ ey পারাঃ ২৭ অন্ঞ ছেলে! এখানে একথার দ্বারা আমলের দিক দিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়া বুঝানো হয়েছে।” দ্বিতীয় জুমআর দিন যখন আমরা আসলাম তখন হযরত হুযাইফা (রাঃ)-কে প্রায় আগের জুমআর দিনের মতই ভাষণ দিতে শুনলাম । শেষে তিনি একথাও বললেনঃ “পরিণাম হলো আগুন । 34 হলো এ ক্বক্তি যে জান্নাতে সর্বপ্রথম পৌঁছে গেল।” আল্লাহ তা'আলার উক্তি - ‘চন্দ্র বিদীর্ণ হয়েছে।’ এটা নবী (সঃ)-এর যুগের ঘটনা ৷ যেমন মুতাওয়াতির হাদীসসমূহে বিশুদ্ধতার সাথে এটা বর্ণিত হয়েছে। সহীহ হাদীসে হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “পাচটি জিনিস গত হয়েছে । (এক) রূম, (দুই) ধূম, (তিন) লিযাম, (চার) বাত্শাহ এবং (পীচ) চন্দ্র বিদীর্ণ হওন ৷” এ সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ ঃ হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, মক্কাবাসী নবী (সঃ)-এর কাছে মু'জিযা দেখানোর আবেদন জানালো ফলে দুই বার চন্দ্র বিদীর্ণ হয়, যার বর্ণনা এই আয়াত দুটিতে রয়েছে।”* হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতেই বর্ণিত আছে যে, মক্কাবাসী রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে মু’জিযা দেখাবার আবেদন করলে তিনি চন্দরকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়ে দেন। সুতরাং তারা হিরার এদিকে এক খণ্ড এবং ওদিকে এক খণ্ড দেখতে পায়।”* হযরত জুবায়ের ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ)-এর যুগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। এক খণ্ড এক পাহাড়ে এবং অপর খণ্ড অন্য পাহাড়ে পতিত হয়। তখন তারা বলেঃ “মুহাম্মাদ (সঃ) আমাদের উপর যাদু করেছে!” তখন জ্ঞানীরা বললোঃ “যদি এটা মেনে নেয়া হয় যে, তিনি আমাদের উপর যাদু করেছেন তবে তিনি তো সমস্ত মানুষের উপর যাদু করতে পারেন না।”* অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, এটা হিজরতের পূর্বের ঘটনা । আরো বহু রিওয়াইয়াত রয়েছে। ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। -_ ৩. এ হাদীসটি বৰ্ণনা করেছেন ইমাম আহমাদ (রঃ) ।

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।