তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ হুজুরাত ৪৯ ১৭ পারাঃ ২৬ তাদের জন্যে মোটেই উচিত ছিল না৷ এরূপভাবে বাহির হতে তাকে ডাক না দিলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ তারা লাভ করতো । অতঃপর মহান আল্লাহ যেন হুকুম দিচ্ছেন যে, এরূপ লোকদের উচিত আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করা কেননা, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু । এ আয়াতটি হযরত আকরা ইবনে হাবিস (রাঃ)-এর ব্যাপারে অবতীর্ণ হয়। মুসনাদে আহমাদে রয়েছে যে, একটি লোক রাসূলুল্লাহ (সঃ)-কে হে মুহাম্মাদ (সঃ), হে মুহাম্মাদ (সঃ)! এভাবে নাম ধরে ডাক দেয় । রাসূলুল্লাহ (সঃ) কোন জবাব দিলেন না। তখন সে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার প্রশংসা করা শ্রেষ্ঠত্বের কারণ এবং আমার নিন্দা করা লাঞ্ছনার কারণ ৷” রাসূলুল্লাহ (সঃ) তখন বলেনঃ “এরূপ সন্তা তো হলেন একমাত্র মহামহিমান্বিত আল্লাহ” হযরত সুফিয়ান সাওরী (রঃ) হযরত হাবীব ইবনে আবি উমরা (রঃ) হতে বর্ণনা করেছেন যে, একদা বিশর ইবনে গালিব এবং লাবীদ ইবনে আতারিদ হাজ্জাজের সামনে বসেছিলেন। বিশর ইবনে গালিব লাবীদ ইবনে আতারিদকে বললেনঃ “তোমার কওযম বানু তামীমের ব্যাপারে ye Sl jl; ... 55 -এ আয়াতটি অবতীৰ্ণ হয়েছে।” যখন হযরত সাঈদ ইবনে জুবায়ের (রাঃ)-এর সামনে এটা বর্ণনা করা হলো তখন তিনি বললেনঃ সে যদি আলেম হতো তবে এ সূরার 144 5 44,57 -এই আয়াত পাঠ করে জবাব দিতো তারা বলেছিলঃ “আমরা ইসলাম গ্রহণ করেছি, সুতরাং বানু আসাদ গোত্র আপনার সাথে যুদ্ধ করবে না৷” হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ কতকগুলো আরব বেদুঈন একত্রিত হয় এবং তারা বলেঃ “চলো, আমরা এ লোকটির (নবী সঃ)-এর কাছে যাই ৷ যদি তিনি নবী হন তাহলে তার নিকট হতে সৌভাগ্য লাভ করার ব্যাপারে আমরাই বড় হকদার । আর যদি তিনি বাদশাহ হন তবে আমরা তার ডানার নীচে পড়ে থাকবো’ আমি গিয়ে রাসূলুল্লাহ (সঃ)-কে এ খবর দিলাম ৷ ইতিমধ্যে তারা এসে পড়লো এবং রাসুলুল্লাহ (সঃ)-কে তার ঘরের পিছন হতে তি হে মুত্াতাদ (সঃ)! হে সুহাযাদ (যঃ)! বঢ়ো ডাকতে লাগলো! তখন আল্লাহ তা'আলা 44% 94 Lb ns LE Lf a আয়াতটি অবতীর্ণ করলেন । রাসুলুল্লাহ (সঃ) তখন আমার কান ধরে বললেনঃ “হে যায়েদ (রাঃ)! আল্লাহ তোমার কথা সত্যরূপে দেখিয়েছেন। হে যায়েদ (রাঃ)! অবশ্যই আল্লাহ তোমার কথা সত্যরূপে দেখিয়েছেন” 00২

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।