তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ নাজম ৫৩ ১৬৪ পারাঃ ২৭ অর্থাৎ “হে আল্লাহ্‌! যদি আপনি ক্ষমা করেন তবে সবকিছুই ক্ষমা করে দেন, আর আপনার কোন এমন বান্দা আছে যে, সে অপরাধ করেনি?” হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, জাহেলিয়াত যুগের লোকেরা বায়তুল্লাহ্র তাওয়াফ করার সময় প্রায়ই এই ছন্দটি পাঠ করতো । তাফসীরে ইবনে জারীরে রাসূলুল্লাহ (সঃ)-এর উপরোক্ত শ্রোকটি পাঠ করার কথা বর্ণিত আছে এবং ইমাম তিরমিযী (রঃ) ওটাকে হাসান সহীহ গারীব বলেছেন । বায্যার (রঃ) বলেন যে, তার এ হাদীসের অন্য কোন সনদ জানা নেই ৷ শুধু এই সনদেই মারফৃ’ রূপে ওটা বর্ণিত আছে। ইবনে আবি হাতিম (রঃ) এবং বাগাভীও (রঃ) এটা বর্ণনা করেছেন। বাগাভী (রঃ) এটাকে সূরায়ে তানযীলের তাফসীরে রিওয়াইয়াত করেছেন। কিন্তু এটা মারফু’ হওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। একটি রিওয়াইয়াতে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “-এর ভাবার্থ এই যে, জেনার নিকটবর্তী হওয়ার পর তাওবা করে এবং আর ওদিকে ফিরে আসে না। ছুরির নিকটবর্তী হওয়ার পর চুরি করলো না এবং তাওবা করে ফিরে আসলো । অনুরূপভাবে মদ্যপানের নিকটবর্তী হয়ে মদ্যপান করলো না এবং তাওবা করে ফিরে আসলো । এগুলো সবই 4 -এর অন্তর্ভুক্ত । এগুলোর জন্যে মুমিন ক্ষমার্হ। হযরত হাসান (রঃ) হতেও এটাই বর্ণিত আছে। একটি রিওয়াইয়াতে সাহাবীগণ (রাঃ) হতে প্রায়ই এটা বর্ণিত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন যে, এর দ্বারা শিরক ছাড়া অন্যান্য গুনাহকে বুঝানো হয়েছে। হযরত ইবনে যুবায়ের (রাঃ) বলেন যে, হলো হদ্দে জেনা ও আযাবে আখিরাতের মধ্যবর্তী গুনাহ ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, £9 হলো এঁ জিনিস যা দুই হদ্দের মাঝে অবস্থিত, হদ্দে দুনিয়া ও হদ্দে আখিরাত ৷ নামায এর কাফফারা হয়ে যায়। 43 হলো জাহান্নাম ওয়াজিবকারী হতে ক্ষুদ্ুতর পাপ । হদ্দে দুনিয়া তো এ পার্থিব শাস্তি যা আল্লাহ্‌ তা'আলা কোন পাপের কারণে নির্ধারণ করেছেন। আর হনদ্দে আখিরাত হলো ওটাই যার কারণে আল্লাহ তা'আলা জাহান্নাম ওয়াজিব করেছেন, কিন্তু ওর শাস্তি দুনিয়ায় নির্ধারণ করেননি । মহান আল্লাহ বলেছেনঃ ‘তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম । ওটা প্রত্যেক জিনিসকে ঘিরে নিয়েছে এবং সমস্ত পাপকে ওটা পরিবেষ্টনকারী ৷ যেমন আল্লাহ তা'আলা বলেনঃ

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।