WwW.QuranerAlo.com সূরাঃ নাজম ৫৩ ১৫৯ পারাঃ ২৭ লোকগুলো নিজেরাও এ দেবতাদের উপাসনা করার উপর কোন দলীল পেশ করতে সক্ষম হবে না। তারা তাদের পূর্বপুরুষদের উপর ভাল ধারণা পোষণ করে তারা যা করতো তাই করছে মাত্র । তারা মাছির উপর মাছি মেরে চলছে। অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের পথ-নির্দেশ এসে গেছে। এতদসত্বেও তারা তাদের পূর্বপুরুষদের ভ্রান্ত পথ পরিত্যাগ করছে না। এটা চরম পরিতাপের বিষয়ই বটে । মহিমান্বিত আল্লাহ এরপর বলেনঃ মানুষ যা চায় তাই কি সে পায়? সে যে বলে যে, সে সত্যের উপর রয়েছে, তবে সে কি বাস্তবিকই সত্যের উপর রয়েছে বলে প্রমাণিত হবে? তারা যতই লম্বা চওড়া দাবী করুক না কেন, তাদের দাবী দ্বারাই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায় না। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যখন তোমাদের কেউ কোন কিছুর আকাঙ্কা করে তখন সে কিসের আকাঙ্ক্ষা করছে তা যেন চিন্তা করে! কারণ সে জানে না যে, তার এ আকাজ্কার জন্যে তার জন্যে কি লিখা হবে৷”? মহান আল্লাহ বলেনঃ ‘বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই!’ দুনিয়া ও আখিরাতের সমস্ত ব্যবস্থাপনা তিনিই করে থাকেন। তিনি যা চান তা হয় এবং যাচান নাতা হয়না। এরপর আল্লাহ তা'আলা বলেনঃ ‘আকাশে কত ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন’ অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কোন বড় ও মর্যাদা সম্পন্ন ফেরেশতাও কারো জন্যে সুপারিশের কোন শব্দও উচ্চারণ করতে পারেন না। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা অন্য জায়গায় বলেন £ 7? 273/245 A 27 DL বু rs its SHI 3 অর্থাৎ “কে সে, যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করবেঃ” (২৫৪ SEO OG Ds Bd a sd Sod Yoke LUM LS S, অর্থাৎ “তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে কারো জন্যে কারো সুপারিশ উপকারী হবে না ।” (৩৪ ৪ ২৩) সুতরাং বড় বড় নৈকট্য লাভকারী ফেরেশতাদের যখন ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।