WwWwW.QuranerAlo.com সুরাঃ নাজম ৫৩ ১৫৬ পারাঃ ২৭ যেহেতু এ ধরনের কসম খাওয়া হতো, সেই হেতু ইসলাম গ্রহণের পরেও যদি কারো মুখ দিয়ে পূর্বের অভ্যাস হিসেবে এ শব্দগুলো বেরিয়ে পড়ে তবে তার কালেমা পড়ে নেয়া উচিত৷ এমনিভাবে একদা হযরত সা'দ ইবনে আবি অক্কাস (রাঃ) লাত ও উষ্যার কসম খেয়ে বসেন। জনগণ তাকে সতর্ক করলে তিনি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট গমন করেন এবং তার কাছে ঘটনাটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ (সঃ) তখন তাকে বলেন, তুমি নিম্নের কালেমাটি পাঠ করঃ ws LASS B97 3 P7398 Gls (7/2/2৮ AE Ay ltl dy LLL dob YT iis ALY, অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই, রাজ্য তারই এবং প্রশংসাও তারই, আর তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান ৷’ তারপর তিনবার পাঠ করঃ 3 lens hl 222 অৰ্থাৎ ‘আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হঁতে আশ্রয় প্রার্থনা করছি।’ এরপর বাম দিকে তিনবার থুথু ফেলো এবং ভবিষ্যতে আর এরূপ করো না৷ মঙ্ধা ও মদীনার মধ্যস্থলে কাদীদের পার্শ্বে মুসাল্লাল নামক স্থানে মানাত ছিল। অজ্ঞতার যুগে খুযাআাহ, আউস ও খাযরাজ গোত্র ওর খুব সম্মান করতো । এখান . হতে ইহরাম বেঁধে তারা কা’বার হজ্রের জন্যে যেতো । অনুরূপভাবে এই তিনটি মূর্তি ছাড়া আরো বন্ু মূর্তি ও থান ছিল আরবের লোকেরা যেগুলোর পূজা করতো । কিন্তু এই তিনটির খুব খ্যাতি ছিল বলে এখানে শুধু এই তিনটিরই বৰ্ণনা দেয়া হয়েছে। এ লোকগুলো এই জায়গাগুলোর তাওয়াফও করতো । তারা তথায় কুরবানীর জত্তুগুলো নিয়ে যেতো এবং তাদের নামে ওগুলোকে কুরবানী করতো । এতদসত্বেও কিন্তু তারা কা’বা শরীফের মর্যাদার কথা স্বীকার করতো । ওটাকে তারা হযরত ইবরাহীম (আঃ)-এর মসজিদ বলে বিশ্বাস করতো এবং ওর খুবই সম্মান করতো । সীরাতে ইবনে ইসহাকে রয়েছে যে, কুরায়েশ ও বানু কিনানাহ গোত্র উষ্যার পূজারী ছিল যা ছিল নাখলায়। ওর রক্ষক ও মুতাওয়াল্লী ছিল বানু শায়বান গোত্র । ওটা ছিল সালীম গোত্রের শাখা । বানু হাশিমের সাথে তাদের ভ্রাতৃত্ব ভাব ছিল। ১. এ হাদীসটি ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।