WwW.QuranerAlo.com সূরাঃ নাজম ৫৩ ১৫৫ পারাঃ ২৭ আল্লাহ তা'আলা এই আয়াতগুলোতে মুশরিকদের ধমকের সুরে বলছেন যে, তারা প্রতিমাগুলোকে এবং আল্লাহ ছাড়া অন্যদেরকে মা’বুদ বানিয়ে নিয়েছে এবং যেমনভাবে আল্লাহর বন্ধু হযরত ইবরাহীম (আঃ) আল্লাহর নির্দেশক্রমে তার ঘর নির্মাণ করেছেন তেমনিভাবে তারা নিজেদের বাতিল মা'’বুদগুলোর জন্যে ইবাদতখানা বানিয়েছে। লাত ছিল একটি সাদা পাথর যা অংকিত ও নক্সাকৃত ছিল। ওর উপর গম্বুজ নির্মাণ করা হয়েছিল। ওর উপর তারা গেলাফ উঠিয়েছিল। ওর জন্যে তারা খাদেম, রক্ষক ও ঝাড়ুদার নিযুক্ত করেছিল । ওর আশে পাশের জায়গাগুলোকে তারা হারাম শরীফের মত মর্যাদা সম্পন্ন মনে করতো । এটা ছিল তায়েফবাসীদের মূর্তির ঘর বা মন্দির । সাকীফ গোত্র এর উপাসক ছিল। তারাই ছিল এর মুতাওয়াল্লী । কুরায়েশ ছাড়া অন্যান্য সমস্ত আরব গোত্রের উপর তারা নিজেদের গৌরব প্রকাশ করতো । ইমাম ইবনে জারীর (রঃ) বলেন যে, এ লোকগুলো আল্লাহ্ শব্দ হতে লাত শব্দটি বানিয়ে নিয়েছে। তারা যেন একে স্ত্রী লিঙ্গ রূপে ব্যবহার করেছিল । আল্লাহ তা‘আলার সত্তা সমস্ত শরীক হতে পবিত্র । একটি কিরআতে ৩১ শব্দটির ৩ অক্ষরটি তাশদীদের সাথে রয়েছে। অর্থাৎ পানি দ্বারা মিশ্রিতকারী। ওকে ৩ এই অর্থে বলার কারণ এই যে, সে একটি সৎলোক ছিল । হজ্বের মৌসুমে সে হাজীদেরকে পানির সাথে ছাতু মিশিয়ে পান করাতো । তার মৃত্যুর পর জনগণ তার কবরের খিদমত করতে শুরু করে এবং ধীরে ধীরে তার ইবাদতের প্রচলন শুরু হয়। অনুরূপভাবে $32 শব্দটি $/,£ শব্দ হতে নেয়া হয়েছে। মক্কা ও মদীনার মধ্যস্থলে অবস্থিত ‘নাখলা’ নামক স্থানে একটি বৃক্ষ ছিল। ওর উপরও গন্থুজ নির্মিত ছিল। ওটাকেও চাদর দ্বারা আবৃত করা হতো । কুরায়েশরা ওর খুবই সন্মান করতো । আবু সুফিয়ানও (রাঃ) উহুদের যুদ্ধের দিন বলেছিলেনঃ “আমাদের উষ্যা আছে এবং তোমাদের (মুসলমানদের) উষ্যা নেই৷” এর জবাবে রাসূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে (রাঃ) বলেছিলেন ঃ “আল্লাহ আমাদের মাওলা এবং তোমাদের কোন মাওলা নেই৷” হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি (ভুলক্ৰমে) লাত ও উষ্যার কসম খেয়ে ফেলবে সে যেন তৎক্ষণাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেয়। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলবেঃ ‘এসো, আমরা জুয়া খেলি ৷’ সে যেন সাদকা করে।”” ভাবার্থ এই যে, অজ্ঞতার যুগে ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।