সূরাঃ নাজম ৫৩ গালা পারাঃ ২৭ জান?” আমি আরয করলামঃ না, আমি জানি না। তখন আল্লাহ তা'আলা তার হাতখানা আমার দুই কাধের মাঝে রেখে দেন যার শীতলতা আমি আমার বক্ষে অনুভব করি। অতঃপর যমীন ও আসমানের সমস্ত কিছু আমি জেনে ফেলি। এরপর পুনরায় আমার প্রতিপালক আমাকে উপরোক্ত প্রশ্ন করেন। আমি তখন উত্তরে বলিঃ এখন আমি জানতে পারছি। তারা পরস্পর এ সৎকর্ম সম্পর্কে আলোচনা করছেন যা গুনাহকে মিটিয়ে দেয় ও মর্যাদা বৃদ্ধি করে। তখন মহামহিমান্বিত আল্লাহ আমাকে বলেনঃ “আচ্ছা, তাহলে বল তো গুনাহ মিটিয়ে দেয় এঁ পুণ্য কর্মগুলো কি কি?” আমি জবাবে বললামঃ নামায শেষে মসজিদে বসে থাকা, জামাআতের জন্যে (মসজিদের দিকে) চলা এবং কষ্টকর অবস্থায় পূৰ্ণভাবে অযু করা । যে এরূপ করবে সে উত্তমরূপে জীবন যাপন করবে, মঙ্গলের সাথে মৃত্যুবরণ করবে এবং গুনাহ হতে এমনভাবে পবিত্র ও মুক্ত হয়ে যাবে যে, আজই যেন সে দুনিয়ায় এসেছে বা আজই যেন তার মা তাকে জন্য দিয়েছে। এ সময় মহান আল্লাহ আমাকে বলেনঃ ‘হে মুহাম্মাদ (সঃ)! ‘যখন তুমি নামায পড়বে তখন নিম্ন লিখিত দু‘আটি পাঠ করবেঃ dA 7/39 Ls / 4327 5w SAY BLT SANS GRIT Gi Ys Si 199 03/0 7/ 3 7 283/073 L277 | - Gre rk dl ash of 125 dol ©) অর্থাৎ “হে আল্লাহ! আমি আপনার নিকট ভাল কাজ করার, মন্দ কাজ পরিত্যাগ করার এবং মিসকীনদেরকে ভালবাসবার তাওফীক প্রার্থনা করছি। আর যখন আপনি আপনার বান্দাদেরকে ফিৎনায় নিক্ষেপ করার ইচ্ছা করেন তখন আমাকে ফিৎনায় ফেলার পূর্বেই আপনার নিকট উঠিয়ে নিবেন (এই প্রার্থনা করছি)” আর মর্যাদা বৃদ্ধিকারী আমলগুলো হলোঃ খাদ্য খাওয়ানো, ইসলাম ছড়িয়ে দেয়া এবং লোকদের নিদ্রার অবস্থায় রাত্রে তাহাজ্জুদের নামায পড়া ৷” এরই অনুরূপ রিওয়াইয়াত সূরায়ে সোয়াদের তাফসীরের শেষে গত হয়েছে। ইমাম ইবনে জারীর (রঃ) এ রিওয়াইয়াতটি অন্য সনদে বর্ণনা করেছেন যাতে বহু গারাবাত রয়েছে। তাতে কাফফারার বর্ণনায় রয়েছেঃ জুমআর নামাযের জন্যে চলার পদক্ষেপ এবং এক নামায শেষে অন্য নামাযের জন্যে অপেক্ষমান থাকা । রাসূলুল্লাহ (সঃ) বলেন, আমি বললামঃ হে আল্লাহ! আপনি হযরত ইবরাহীম (আঃ)-কে আপনার বন্ধু বানিয়েছেন এবং হযরত মূসা (আঃ)-কে করেছেন আপনার কালীম (কথোপকথনকারী)। আর এরা এটা বলেছেন ও করেছেন।
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।