তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ নাজম ৫৩ gg পারাঃ ২৭ হযরত মুহাম্মাদ ইবনে কা’ব (রাঃ) বলেন যে, সাহাবীগণ (রাঃ) জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?” উত্তরে তিনি বলেনঃ “আমি আমার অন্তরে র আমার প্রতিপালককে দুইবার দেখেছি” অতঃপর তিনি পাঠ করেনঃ le Ly Mk Li ৬ অর্থাৎ “যা সে দেখেছে তার অন্তকরণ তো তা অস্বীকার করেনি ।”? নবী (সঃ)-এর কোন একজন সাহাবী হতে বর্ণিত, তিনি বলেন যে, সাহাবীগণ জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন?” জবাবে তিনি বৃলেনঃ “আমি তাকে আমার চক্ষু দ্বারা দেখিনি, অতঃপর তিনি পাঠ করেনঃ 4145 05 অৰ্থাৎ “অতঃপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী ৷”২ , হযরত ইবাদ ইবনে মানসূর (রাঃ) হযরত ইকরামা (রাঃ)-কে 30০% ৮ 51, -এ আয়াত সম্পৰ্কে জিজ্ঞেস করলে তিনি তাকে বলেনঃ “নবী (সঃ) তার প্রতিপালককে দেখেছেন কি না তাই কি তুমি আমার কাছে জানতে চাচ্ছ?”' উত্তরে তিনি বলেনঃ “হ্যা ৷” তিনি তখন বলেনঃ “হ্যা, তিনি তাকে দেখেছেন।” হযরত ইবাদ (রাঃ) তখন হযরত হাসান (রাঃ)-কে এ প্রশ্নই করলে তিনি জবাবে বলেনঃ “তিনি তার শ্রেষ্ঠত্বের ওজ্বল্য ও বড়ত্বের চাদর দেখেছিলেন।” হযরত আবুল আলিয়া (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ “আপনি আপনার প্রতিপালককে দেখেছেন?” জবাবে তিনি বলেনঃ “আমি নহর দেখেছি, নহরের পিছনে পর্দা দেখেছি এবং পর্দার পিছনে নূর দেখেছি । এ ছাড়া আমি আর কিছুই দেখিনি ।”* মুসনাদে আহমাদে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি আমার মহামহিমান্বিত প্রতিপালককে দেখেছি ।”8 এ হাদীসটি স্বপ্নের হাদীসের একটি অংশ বিশেষ ৷ সুদীর্ঘ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আজ রাত্রিতে স্বপ্নে আমার প্রতিপালক অত্যন্ত উত্তম আকৃতিতে আমার নিকট এসেছিলেন এবং বলেছিলেনঃ “হে মুহাম্মাদ (সঃ)! মর্যাদা সম্পন্ন ফেরেশতারা কি বিষয়ের উপর আলোচনা করছে তা কি তুমি ১. এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে জারীর (রঃ)। ৩. এ হাদীসটি অত্যন্ত গারীব ৷ 8. এ হাদীসটির ইসনাদ সহীহ এর শর্তের উপর রয়েছে।

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।