তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সুূরাঃ নাজম ৫৩ ১৪৬ পারাঃ ২৭ একদা হযরত মাসরূক (রাঃ) হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গমন করেন এবং তাকে প্রশ্ন করেনঃ “রাসুলুল্লাহ (সঃ) কি তার প্রতিপালককে দেখেছেন?” উত্তরে হযরত আয়েশা (রাঃ) তাকে বলেনঃ “তুমি এমন কথা বলেছ যে, একথা শুনে আমার দেহের লোম খাড়া হয়ে গেছে।” তখন হযরত মাসরূক (রাঃ) বলেনঃ “হে উন্মুল মুমিনীন! কুরআন কারীমে আল্লাহ পাক বলেনঃ 129272 Ws NN 2 ON 277 অর্থাৎ “সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল ।” হযরত আয়েশা (রাঃ) তখন বলেনঃ “তুমি কোথায় যাচ্ছ? এর দ্বারা হযরত জিবরাঈল (আঃ)-কে দর্শন করা বুঝানো হয়েছে। যে তোমাকে বলে যে, মুহাম্মাদ (সঃ) তার প্রতিপালককে দেখেছেন বা তিনি আল্লাহ তা'আলার কোন কথা গোপন করেছেন অথবা নিম্নের বিষয়গুলোর কোন একটা তিনি জানেনঃ (এক) কিয়ামত কখন সংঘটিত হবে? (দুই) বৃষ্টি কখন বর্ষিত হবে ও কি পরিমাণ বর্ষিত হবে? (তিন) পেটে পুত্ৰ সন্তান আছে কি কন্যা সন্তান আছে? (চার) কে আগামী কাল কি করবে? (পাচ) কে কোথায় মারা যাবে? সে বড়ই মিথ্যা কথা বলেছে এবং আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে । প্রকৃত ব্যাপার এই যে, রাসূলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-কে দেখেছিলেন। দুইবার তিনি আল্লাহর এই বিশ্বস্ত ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখেছিলেন। একবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট এবং আরেকবার দেখেছিলেন আজইয়াদে ৷ তার ছয়’শটি পাখা ছিল এবং আকাশের সমস্ত প্রান্তকে ঢেকে ফেলেছিলেন” হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ তোমরা কি এতে বিস্বয়বোধ করছো যে, বন্ধুত্ব ছিল হযরত ইবরাহীম (আঃ)-এর জন্যে, কালাম ছিল হযরত মূসা (আঃ)-এর জন্যে এবং দীদার (দর্শন) ছিল হ্যরত মুহাম্মাদ (সঃ)-এর জন্যে?” হযরত আবূ যার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করলামঃ আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন। উত্তরে তিনি বললেনঃ “তিনি তো নূর (জ্যোতি), সুতরাং কি করে আমি তাকে দেখতে পারি?” * অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “আমি নূর দেখেছি” ১. এটা ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।