সূরাঃ নাজম ৫৩ gg পারাঃ ২৭ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, তিনি তাকে অন্তরে দুইবার দেখেছিলেন। হযরত ইবনে মাসউদ (রাঃ) দর্শনকে মুতলাক বা সাধারণ ব্রেখেছেন। অর্থাৎ অন্তরের দর্শনই হোক অথবা প্রকাশ্য চোখের দর্শনই হোক । সম্ভবতঃ এই অনির্দিষ্টকে নির্দিষ্টের উপর স্থাপন করা হয়েছে। অর্থাৎ তিনি অন্তরেই দেখেছিলেন। যেসব মনীষী চোখের দর্শনের কথা বলেছেন তারা একটা গারীব উক্তি করেছেন। কেননা, সাহাবীগণ (রাঃ) হতে এ ব্যাপারে কোন কিছু সঠিকভাবে বর্ণিত হয়নি। ইমাম বাগাভী (রঃ) বলেন যে, একটি জামাআত চোখের দর্শনের দিকে গিয়েছেন। যেমন হযরত আনাস (রাঃ), হযরত হাসান (রাঃ) এবং হযরত ইকরামা (রাঃ) ৷ কিন্তু তাদের এই উক্তির ব্যাপারে চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। হযরত ইকরামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “মুহাম্মাদ (সঃ) তার প্রতিপালককে দেখেছেন।” তখন হযরত ইকরামা (রাঃ) বলেন যে, আল্লাহ তা'আলা কি বলেননিঃ 2 03/2 82 39,97 370292/9 32929 / al dn 3 lal SS Y অর্থাৎ “কোন চক্ষু তাকে পেতে পারে না এবং তিনি সমস্ত চক্ষুকে পেয়ে থাকেন।” (৬ 8 ১০৩) উত্তরে তিনি বলেনঃ “এটা এঁ সময় যখন তিনি তার নূরের পূর্ণ তাজাল্লী প্রকাশ করেন। রাসূলুল্লাহ (সঃ) দুইবার স্বীয় প্রতিপালককে দেখেছেন।”? হযরত শা’বী (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) আরাফায় হযরত কা’ব (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন এবং তাকে একটা প্রশ্ব করেন যা তার কাছে খুবই কঠিন ঠেকে । অতঃপর হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “নিশ্চয়ই আমরা বানু হাশিম ৷” তখন হযরত কা'ব (রাঃ) বলেনঃ “আল্লাহ তা'আলা তার দর্শন ও তার কালাম হযরত মুহাম্মাদ (সঃ) ও হযরত মুসা (আঃ)-এর মধ্যে বন্টন করে দেন। তিনি হযরত মূসা (আঃ)-এর সঙ্গে দুইবার কথা বলেছেন এবং হযরত মুহাম্মাদ (সঃ)-কে দুইবার স্বীয় দর্শন দেন।”২ ১. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান গারীব বলেছেন। ২. এ হাদীসটিও ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন। in Bo
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।