তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWwW.QuranerAlo.com সূরাঃ নাজম ৫৩ ১৪৩ পারাঃ ২৭ 0 3 DEL dl lls অর্থাৎ “আমি তাকে এক লক্ষ লোকের নিকট পাঠিয়েছিলাম অথবা এর চেয়েও বেশী লোকের নিকট ৷” (৩৭ ৪ ১৪৭) অর্থাৎ তারা এক লক্ষের চেয়ে কমতো ছিলই না, বরং প্রকৃতপক্ষে এক লক্ষ ছিল অথবা ওর চেয়ে বেশীই ছিল। সুতরাং ,! এখানে খবরের সত্যতা প্রকাশের জন্যে এসেছে, সন্দেহ প্রকাশের জন্যে নয়। আল্লাহ তা‘আলার পক্ষ হতে খবর সন্দেহের সাথে বর্ণিত হতেই পারে না। এই নিকটে আগমনকারী ছিলেন হযরত জিবরাঈল (আঃ), যেমন উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ), হযরত ইবনে মাসউদ (রাঃ), হযরত আবু যার (রাঃ) এবং হযরত আবু হুরাইরা (রাঃ) উক্তি করেছেন। এই অনুচ্ছেদের হাদীসগুলোও আমরা ইনশাআল্লাহ অতি সত্বরই আনয়ন করছি। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) স্বীয় অন্তরে তার প্রতিপালককে দুই বার দেখেছেন। একবারের দেখার বর্ণনা . ৬১4 -এই আয়াতে রয়েছে। হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত মি’রাজের ছাদীলে বরয়েছেঃ “অতঃপর রাব্বুল ইযযত নিকটবর্তী হন ও নীচে আসেন” আর একারণেই মুহাদ্দিসগণ এ ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন এবং কতকগুলো বিস্ময়কর বিষয়ে আলোচনা করেছেন । যদি ওগুলো সত্যও হয় তবে ওগুলোকে অন্য সময় ও অন্য ঘটনার উপর স্থাপন করা হবে, ওগুলোকে এই আয়াতের তাফসীর বলা যেতে পারে না। এটা তো এ সময়ের ঘটনা যখন রাসূলুল্লাহ (সঃ) ভূ-পৃষ্ঠ অবস্থান করছিলেন। মি’রাজের রাত্রির ঘটনা এটা নয়। কেননা, ওর বর্ণনার পরেই বলেছেনঃ ১/297 #9 \ 2929/79/79 \N, 37/7 sl is Le - SAID A, অর্থাৎ “নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট ।” সুতরাং এই সিদরাতুল মুনতাহার নিকট দেখাতো মি'’রাজের ঘটনা, আর প্রথমবারের দেখা ছিল পৃথিবীর উপর ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) 531 9 9+ 3 ০.559 -এই আয়াতের ব্যাপারে বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন্‌ঃ “আমি হযরত জিবরাঈল (আঃ)-কে দেখেছিলাম, তার ছয়শ’টি পাখা ছিল।” ১. এ হাদীসটি ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।