WwWwW.QuranerAlo.com সুরাঃ নাজম ৫:৩ ১৪২ পারাঃ ২৭ আবু লাহাব তাকে বললোঃ “হে আমার প্রিয় বৎস! এখন তো আমি তোমার জীবনের ব্যাপারে আতংকিত হয়ে পড়লাম! তার দুআ তো অগ্রাহ্য হয় না।” এরপর তারা যাত্রা শুরু করে দিলো। এ যাত্রীদল সিরিয়ায় পৌঁছে একজন আবেদের ইবাদতখানার পার্শ্বে শিবির স্থাপন করলো । আবেদ তাদেরকে বললেনঃ “এখানে তো নেকড়ে বাঘ বকরীর পালের মত চলাফেরা করে থাকে। তোমরা এখানে কেন আসলে?” এ কথা শুনে আবু লাহাবের অন্তরাত্মা কেঁপে উঠলো । তাই যাত্রীদলের সমস্ত লোককে একত্রিত করে সে বললোঃ “দেখো, আমার বার্ধক্যের অবস্থা তোমাদের জানা আছে এবং তোমাদের উপর আমার কি প্রাপ্য রয়েছে সেটাও তোমাদের অজানা নেই । এখন আমি তোমাদের কাছে একটা আবেদন করছি এবং আশা করছি যে, সেটা তোমরা কবুল করবে। তা এই যে, নবুওয়াতের দাবীদার লোকটি আমার প্রাণপ্রিয় পুত্রের উপর বদদু‘আ করেছে। সুতরাং আমি আমার এই পুত্র উৎবার জীবনের ভয় করছি। তোমরা তোমাদের সমস্ত আসবাব পত্র এই ইবাদতখানার পার্শ্বে জমা করে রাখো এবং ওর উপর আমার এই পুত্রকে শয়ন করিয়ে দাও। অতঃপর তোমরা সবাই ওর চতুর্দিকে পাহারা দাও” যাত্রীদল তার এ আবেদন মঞ্জুর করলো । তারা সবাই খুব সতর্ক থাকলো, ইতিমধ্যে সিংহ এসে পড়লো এবং সবারই মুখ শুঁকতে লাগলো । কিন্তু যাকে সে চায় তাকে পেলো না । অতঃপর সে খুব জোরে লাফ দিয়ে এ আসবাব পত্রের উপর চলে গেল এবং উৎ্বার মুখ শুঁকলো। তাকেই যেন সে চেয়েছিল সুতরাং সে তাকে ফেড়ে টুকরা টুকরা করে দিলো। এ সময় আবূ লাহাব বলে উঠলোঃ “আমার পূর্ব হতেই এটা বিশ্বাস ছিল যে, মুহাম্মাদ (সঃ)-এর বদদু‘আর পর আমার পুত্রের প্রাণ রক্ষা পেতে পারে না।” এরপর আল্লাহ তা'আলা বলেনঃ ‘অতঃপর সে (হযরত জিবরাঈল আঃ) তার (হযরত মুহাম্মাদ সঃ-এর) নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইলো অথবা ওরও কম।” এখানে | শব্দটি যার খবর দেয়া হচ্ছে ওকে সাব্যস্ত করা ও ওর উপর যা অতিরিক্ত হবে তা অস্বীকার করার 2/7277 237 জন্যে এসেছে। যেমন অন্য জায়গায় রয়েছেঃ $,--3 241 অর্থাৎ “বরং ওর চেয়েও বেশী কঠিন৷” (২৪ ৭8) অর্থাৎ পাথর হতে কম শক্ত কোন অবস্থাতেই নয়, বরং শক্ততে পাথরের চেয়েও বেশী । আর এক জায়গায় আছেঃ 4.4413 অর্থাৎ “তারা মানুষকে এমন ভয় করে যেমন আল্লাহকে ভয় করা হয়, বরং এর চেয়েও বেশী ভয়।” অন্য এক জায়গায় রয়েছেঃ
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।