WwW.QuranerAlo.com সুরাঃ নাজম ৫৩ ১৩৯ পারাঃ ___ পারাঃ ২৭ 5 33 এর একটি তাফসীর উপরোক্ত রূপে করা হয়েছে। দ্বিতীয় তাফসীর এই যে, তিনি (হযরত জিবরাঈল আঃ) সুন্দর আকৃতি বিশিষ্ট । হাদীসেও 5, শব্দটি এসেছে। হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত অ'ছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সাদকা ধনীর জন্যে ও সুস্থ-সবলের জন্যে হারাম ৷” এখানে $১ 5) শব্দ রয়েছে। fl মহান আল্লাহ বলেনঃ ‘সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল৷ ৷’ অর্থাৎ হযরত জিবরাঈল (আঃ) । এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ তখন সে উর্ধ দিগন্তে ছিল, যেখান হতে সকাল হয়, যা সূর্য উদিত হওয়ার স্থান। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, রাসুলুল্লাহ (সঃ) হযরত জিবরাঈল (আঃ)-কে তার আসল রূপে বা আসল আকৃতিতে মাত্র | 'বার দেখেছেন। একবার রাসুলুল্লাহ (সঃ) তাকে তার আসল আকৃতিতে দেখার ইচ্ছা প্রকাশ করায় তিনি (হযরত জিবরাঈল আঃ) তার আসল আকৃতিতে প্রকাশিত হন। আকাশের সমস্ত প্রান্ত তার দেহে ঢাকা পড়ে গিয়েছিল। দ্বিতীয়বার তাঁকে তার দর্শন ছিল এঁ সময় যখন তাকে নিয়ে তিনি উর্ধ্বগগনে উঠে যান ১৯৬ 2%, 41239 দ্বারা এটাকেই বুঝানো হয়েছে। ইমাম ইবনে জারীর (রঃ) এই তাফসীরে এমন একটি উক্তি করেছেন যা অন্য কেউই করেননি । তিনি নিজেও এই উক্তির সম্বন্ধ অন্য কারো দিকে যুক্ত করেননি । তার উক্তির সারমর্ম এই যে, হযরত জিবরাঈল (আঃ) ও হযরত মুহাম্মাদ (সঃ) উভয়েই উর্ধ্বগগনের প্রান্তসমূহে সোজা হয়ে দাড়িয়েছিলেন, আর এটা ছিল মি'রাজের ঘটনা ৷ অন্য কেউই ইমাম ইবনে জারীর (রঃ)-এর এই উক্তির পৃষ্ঠপোষকতা করেননি ৷ ইমাম সাহেব আরবী ভাষা হিসেবে এটাকে সাব্যস্ত করলেও এবং আরবী ব্যাকরণের দিক দিয়ে এটা হতে পারলেও এটা বাস্তবতা-বিরোধী উত্তিচ। কেননা, এটা মি’রাজের পূর্বের ঘটনা ৷ এ সময় রাসূলুল্লাহ (সঃ) ভূ-পৃষ্ঠেই ছিলেন এবং হযরত জিবরাঈল (আঃ) তার কাছে নেমে এসেছিলেন ও তার নিকটবর্টী হয়েছিলেন। এ সময় তিনি নিজের আসল আকৃতিতে ছিলেন। অতঃপর দ্বিতীয়বার মি’রাজের রাত্রে সিদরাতুল মুনতাহার নিকট দেখেছিলেন। তাহলে এটা {ছল দ্বিতীয়বারের দেখা। কিন্তু প্রথমবারের, দেখা তো ছিল রিসালাতের প্রাথমিক যুগের ঘটনা । প্রথম অহী .. ll -এই সূরার কতকগুলো আয়াত তর উপর অবতীর্ণ হয়। তারপর অহী বন্ধ হয়ে যায়। এতে তিনি (নবী সঃ) খুবই দুঃখিত হন ।
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।