তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাইঃ হুজুরাত 8৯ RCS REE পারাঃ ২৬ - হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ)-কে জীবিত অবস্থায় চলাফেরা করতে দেখতাম এবং জানতাম যে, তিনি জান্নাতবাসী । অতঃপর ইয়ামামার যুদ্ধে যখন অমরা কিছুটা ভগ্নোৎসাহ হয়ে পড়ি তখন আমরা দেখি যে, হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ) সুগন্ধময় কাফন পরিহিত হয়ে শত্রুদের দিকে অগ্রসর হচ্ছেন এবং বলতে রয়েছেনঃ “হে মুসলিমবৃন্দ! তোমরা তোমাদের পরবর্তীদের জন্যে মন্দ নমুনা ছেড়ে যেয়ো না।” এ কথা বলে তিনি শত্রুদের মধ্যে ঢুকে পড়েন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যান (আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন) ৷”? সহীহ মুসলিমে রয়েছে,. হযরত আনাস ইবনে মালিক (রাঃ) বলেন যে, a 1297791412354 -এ আয়াতটি অবতীৰ্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সঃ) হ্যৱত সা’দ ইবনে মু'আয (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ ‘হে আবূ আমর (রাঃ)! সাবিত (রাঃ)-এর খবর কি? সে কি অসুস্থ?” হযরত সা'দ (রাঃ) জবাবে বলেনঃ “হযরত সাবিত (রাঃ) আমার প্রতিবেশী । কিন্তু তিনি যে অসুস্থ এটা তো আমার জানা নেই৷” অতঃপর হযরত সা'দ হযরত সাবিত (রাঃ)-এর নিকট গমন করে তাকে রাসূলুল্লাহ (সঃ)-এর কথা শুনিয়ে দেন। তখন হযরত সাবিত (রাঃ) তাকে বলেনঃ “আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করেছেন, আর আপনারা তো জানেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর কণ্ঠস্বরের উপর আপনাদের সবারই চেয়ে আমার কণ্ঠস্বর বেশী উঁচু। সুতরাং আমি তো জাহান্নামী হয়ে গেছি।” হযরত সা'দ (রাঃ) তখন নবী (সঃ)-কে হযরত সাবিত (রাঃ)-এর একথা শুনিয়ে দেন। রাসূলুল্লাহ (সঃ) তখন বলেনঃ “না, বরং সে জার্নাতী ৷” অন্যান্য রিওয়াইয়াতে হযরত সা'দ (রাঃ)-এর নাম উল্লেখ করা হয়নি। এর দ্বারা বুঝা যাচ্ছে যে, এ রিওয়াইয়াতটি মুআল্লাল এবং এটাই সঠিক কথাও বটে । কেননা, হযরত সা'দ (রাঃ) এ সময় জীবিতই ছিলেন না । বানু কুরাইযার যুদ্ধের অল্প কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন । আর বানু কুরাইযার যুদ্ধ হয়েছিল হিজরী পঞ্চম সনে এবং এই আয়াতটি অবতীর্ণ হয় বানু তামীম গোত্রের প্রতিনিধির আগমনের সময়। আর ওটা হিজরী নবম সনের ঘটনা । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন যে, যখন $95 ৰ 401,74 3755125 -এ আয়াতটি অবতীৰ্ণ হয় তখন হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ) রাস্তার উপর বসে পড়েন এবং কাদতে শুরু করেন। ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।