WwW.QuranerAlo.com সূরাঃ তুর ৫২ ১৩৩ পারাঃ ২৭ অন্য হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) তার শেষ বয়সে যে মজলিস হতে উঠে যেতেন সেখানে উপরোক্ত কালেমা পাঠ করতেন। এটা দেখে একটি লোক ভাকে জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ)! আপনি ইতিপূর্বে তো এটা পাঠ করতেন না (সুতরাং এখন পড়ার কারণ কি)?” উত্তরে তিনি বললেনঃ “মজলিসে যা কিছু (দোষ-ক্ৰুটি) হয়, এই কালেমা ওর কাফ্ফারা হয়ে যায়।”* ইমাম নাসাঈ (রঃ) ও হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেনঃ “এই কালেমা এমনই যে, কেউ যদি এগুলোকে কোন মজলিস হতে উঠার সময় পড়ে নেয় তবে তার জন্যে এটা কাফ্ফারা হয়ে যাবে। ভাল মজলিস ও যিকরের অজলিসে এগুলো পড়লে তা মোহরের মত হয়ে যায়।”* সা আল্লাহর যে, আমি একটি পৃথক অংশে এই সমুদয় হাদীসকে, এগুলোর শব্দগুলোকে ও ওগুলোর সনদগুলোকে একত্রিত করেছি, ওর কারণগুলোও বর্ণনা করেছি এবং ওগুলোর সম্পর্কে যা কিছু লিখার ছিল সবই লিখে দিয়েছি । এরপর ইরশাদ হচ্ছেঃ ‘তার পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে’ অর্থাৎ নামাযের মাধ্যমে ও তিলাওয়াতে কুরআনের মাধ্যমে রাত্রিকালে তার ইবাদত ও যিক্রু করতে থাকো । যেমন অন্য জায়গায় রয়েছেঃ AS EXA EE HS 72447 3 AAA lh LE CE ERLE অর্থাৎ “এবং রাত্রের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য । আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে ।”(১৭৪ ৭৯) নামাযকে বুঝানো হয়েছে। তরকা যখন অস্তমিত হবার জন্যে ঝুঁকে পড়ে তখন এই দুই রাকআত নামায পড়া হয়ে থাকে৷ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে মারফ্’ রূপে বর্ণিত আছেঃ “তোমরা এ দুই রাকআত সুন্নাত নামায ছেড়ে দিয়ো না যদিও ঘোড়া তোমাদেরকে দলিত করে।”* ১. এ রিওয়াইয়াতটি মুরসাল সনদেও হযরত আবুল আলিয়া (রাঃ) হতে বর্ণিত হয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। ২. এটা সুনানে আবি দাউদ প্রভৃতি হাদীস খ্রন্থে রয়েছে। ৩. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।