WwWwW.QuranerAlo.com সূরাঃ তুর ৫২ ১৩২ পারাঃ ২৭ হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, আল্লাহ্র সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করার হুকুম প্রত্যেক মজলিস হতে উঠে যাওয়ার সময়ই রয়েছে। হযরত আবুল আহওয়াস (রঃ)-এরও উক্তি এটাই যে, কেউ কোন মজলিস, হতে উঠে যাওয়ার ইচ্ছা করলে তার নিম্নলিখিত কালেমাটি পাঠ করা উচিতঃ 4 ৩১৯4১ অর্থাৎ “হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি ।” হযরত আবু রাবাহ্ (রঃ) বলেন যে, sf AEE SEs হয় তবে তো পুণ্য আরো বেড়ে যাবে। আর যদি অন্য কিছু আলোচিত হয় তবে এই কালেমা ওর কাফ্ফারা হয়ে যাবে অর্থাৎ পাপ মোচনের কারণ হবে৷” হযরত আবূ উসমান ফাকীর (রাঃ) হতে বর্ণিত আছেঃ হযরত জিবরাঈল (আঃ) রাসূলুল্লাহ্ (সঃ)-কে শিক্ষা দেন যে, যখন তিনি কোন মজলিস হতে উঠে যাবেন তখন যেন পাঠ করেনঃ _ ad 220 p33/7 AB 3037 3/9 A) OD 2/ Brad 2 7/7/33 LILO Jal SHYLY of aps ail alles অর্থাৎ “হে আল্লাহ্! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোন মা’বূদ নেই । আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ও আপনার নিকট তাওবা করছি।” এর বর্ণনাকারী হযরত মা’মার (রঃ) বলেনঃ ‘আমি এও শুনেছি যে, এই কালেমা এ মজলিসের কাফ্ফারা হয়ে যায় ৷’ ২ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি কোন মজলিসে বসে, ও বহুকিছু বাক-বিতণ্ডা করে, অতঃপর এ মজলিস 17 +45১ LLL হতে উঠে যাওয়ার পূর্বে SS IS LE I a LLL (01 05519 -এই কালেমাটি পাঠ করে, তাহলে ওঁ মর্জলিসে যা কিছু (ভুল-ক্রুটি) হয়েছে তার কাফ্ফারা হয়ে যাবে।”* ১. এটা ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি আব্দুর রায্যাক (রঃ) তার জামে’ নামক গ্রন্থে বর্ণনা করেছেন । এটা মুরসাল হাদীস । কিন্তু মুসৃতানাদ বহু হাদীসও এ ব্যাপারে বর্ণিত হয়েছে, যার সনদগুলো একে অপরকে সবল করে থাকে৷ ৩. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি এটাকে হাসান সহীহ বলেছেন। ইমাম হাকিম (রঃ) এ হাদীসটিকে স্বীয় মুসতাদরাক গ্রন্থে রিওয়াইয়াত করার পর বলেন যে, এর সনদ ইমাম মুসলিম (রঃ)-এর শর্তের উপর রয়েছে। তবে ইমাম বুখারী (রঃ) এতে ইল্লাত বের করেছেন। আমি বলি যে, ইমাম আহমাদ (রঃ), ইমাম মুসলিম (রঃ), ইমাম আবু হাতিম (রাঃ), ইমাম আবূ যারআহ্ (র), ইমাম দারকুতনী (রঃ) প্রমুখ মনীষীগণও এটাকে মা'লূল বলেছেন এবং অহাম বা সন্দেহের সম্পর্ক ইবনে জুরায়েজ (রঃ)-এর দিকে করেছেন। কিন্তু এ রিওয়াইয়াতটি সুনানে আবি দাউদে যে সনদে বর্ণিত হয়েছে তাতে ইবনে জুরায়েজ (রঃ)-এর নামই নেই ।
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।