WwW.QuranerAlo.com সূরাঃ হুজুরাত ৪৯ ১২ পারাঃ ২৬ আল্লাহর রাসূল (সঃ)! এখন হতে আমি আপনার সাথে এমনভাবে কথা বলবো যেমনভাবে কেউ কানে কানে কথা বলে৷” হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ)-কে রাসুলুল্লাহ (সঃ)-এর মজলিসে কয়েক দিন পর্যন্ত দেখা " যায়নি । একটি লোক বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনাকে আমি তার সম্পর্কে খবর দিবো!” অতঃপর লোকটি হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ)-এর বাড়ীতে গিয়ে দেখেন যে, তিনি মাথা ঝুঁকানো অবস্থায় বসে আছেন । তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ “আচ্ছা বলুন তো আপনার অবস্থা কি?” উত্তরে তিনি বললেনঃ “আমার অবস্থা খুব খারাপ । আমি নবী (সঃ)-এর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করতাম । আমার আমল বিনষ্ট হয়ে গেছে এবং আমি জাহান্নামী হয়ে গেছি।” লোকটি তখন রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন । তখন এ লোকটি রাসূলুল্লাহ (সঃ)-এর মুখ হতে এক অতি বড় বাদ নিয়ে দ্বিতীয়বার হযরত সাবিত ইবনে কায়েস (রাঃ)-এর নিকট গমন করলেন । রাসূলুল্লাহ (সঃ) লোকটিকে বলেছিলেন, তুমি সাবিত ইবনে কায়েস (রাঃ)-এর কাছে গিয়ে বলোঃ “আপনি জাহান্নামী নন, বরং জান্নাতী ৷”* হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, যখন 3 rl 22 GIG [29% ক 1% হতে 93% 3 পৰ্যন্ত আয়াত অবতীৰ্ণ হয়, আর হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শামাস (রাঃ) ছিলেন উচ্চ কণ্ঠস্বর বিশিষ্ট লোক, সুতরাং তিনি তখন বলেনঃ “আমি আমার কণ্ঠস্বর রাসূলুল্লাহ (সঃ)-এর উপর উঁচু করতাম, কাজেই আমি জাহান্নামী হয়ে গেছি এবং আমার আমল নিষ্ফল হয়ে গেছে।” তাই তিনি চিন্তিত অবস্থায় বাড়ীতেই বসে পড়েন এবং নবী (সঃ)-এর মজলিসে উঠাবসা ছেড়ে দেন। রাসূলুল্লাহ (সঃ) তাঁর খৌজ নিলে কওমের কোন একজন লোক তার কাছে গিয়ে তাকে বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) আপনাকে তার মজলিসে না পেয়ে আপনার খৌজ নিয়েছেন” তখন তিনি বলেনঃ “আমি আমার কণ্ঠস্বর রাসুলুল্লাহ (সঃ)-এর কণ্ঠস্বরের উপর উঁচু করেছি! সুতরাং আমি জাহান্নামী হয়ে গেছি এবং আমার কর্ম নিষ্ফল হয়ে গেছে।” লোকটি তখন রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এসে এ খবর দেন। তখন নবী (সঃ) ' বলেনঃ “না, বরং সে জান্নাতী ৷” হযরত আনাস (রাঃ) বলেন ৪ “অতঃপর আমরা ১. এ হাদীসটি হাফিয আবূ বকর আল বাষ্যার (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) স্বীয় ‘সহীহ’ খৃন্থে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।