সূরাঃ তুর ৫২ WOU o.com পারাঃ ২৭ জায়গায় দাড়িয়ে যান। তারপর তারা আল্লাহর মহিমা ঘোষণা করতে থাকেন। কিয়ামত পৰ্যন্ত তাদের এই ব্যস্ততাই থাকে৷”? হযরত খালিদ ইবনে আরআরাহ্ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক হযরত আলী (রাঃ)-কে জিজ্ঞেস করেঃ “বায়তুল মা'মূর কি?” উত্তরে .তিনি বলেনঃ “ওটা আকাশে রয়েছে। ওটাকে সুরাহ বলা হয়। কা’বার ঠিক উপরে ওটা রয়েছে। যমীনের কা’বা যেমন মর্যাদা সম্পন্ন স্থান, অনুরূপভাবে ওটা আসমানে মর্যাদা সম্পন্ন স্থান । প্রত্যহ তাতে সত্তর হাজার ফেরেশতা নামায আদায় করে সেখানে যাওয়ার পালা পড়বে না। কেননা, ফেরেশতা অসংখ্য রয়েছেন।”*২ একটি রেওয়াইয়াতে রয়েছে যে, এই প্রশ্নকারীর নাম ছিল ইবনুল কাওয়া (রাঃ) । হযরত ইবনে আব্বাস (রঃ) হতে বর্ণিত আছে যে, বায়তুল মা*মূর আরশের পাদদেশে রয়েছে। একটি মারফু’ হাদীসে রয়েছে যে, একদা বাসুূলুল্লাহ (সঃ) সাহাবীদেরকে (রাঃ) জিজ্ঞেস করেনঃ “বায়তুল মা'’মূর কি তা তোমরা জান কি?” তারা উত্তরে বললেনঃ “আল্লাহ এবং তার রাসূলই (সঃ) ভাল জানেন” তখন তিনি বললেনঃ “ওটা হলো আসমানী কা’বা। ওটা যমীনী কা’বার ঠিক উপরে রয়েছে। যদি ওটা পড়ে যায় তবে যমীনের কা’বার উপরই পড়বে । ওতে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা নামায আদায় করে থাকেন। এক দল যখন ওটা হতে বের হন তখন কিয়ামত পৰ্যন্ত আর তারা সেখানে ফিরে যান না। যহহাক (রঃ) বলেন যে, এই ফেরেশতাগুলো ইবলীস গোত্রের জ্বনিদের অন্তর্ভুক্ত । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। ‘সমুন্নত ছাদ’ দ্বারা আকাশকে বুঝানো হয়েছে। যেমন অন্য জায়গায় রয়েছেঃ #2975 AAA 7% EAA bio lisa) Uae অর্থাৎ “আমি আকাশকে রক্ষিত ছাদ করেছি।”(২১৪ ৩২) ১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। এটা খুবই গারীব হাদীস । এর বর্ণনাকারী রাওহ্ ইবনে সবাহ এতে একাকী রয়েছেন হাফিযদের একটি দল তাঁর উপর এ হাদীসটিকে অস্বীকার করেছেন। তাদের মধ্যে রয়েছেন জাওযাজানী (রঃ), আকীল (রঃ), হাকিম আবূ আবদিল্লাহ নীশাপুরী (রঃ) প্রমুখ । হাকিম (রঃ) হাদীসটিকে ভিত্তিহীন বলেছেন। ২. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।