তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

WwW.QuranerAlo.com সূরাঃ তুর ৫২ ১১৩ পারাঃ ২৭ ভয়েছে যেগুলো মানুষের সামনে পাঠ করা হয়। এ জন্যেই এর পরেই বলা হয়েছেঃ BCS অর্থাৎ ‘উনুক্ত পত্রে’ । ‘বায়তুল মা’মূর’ এর ব্যাপারে মি’'রাজ সম্বলিত হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সপ্তম আকাশ হতে সামনে অগ্রসর হওয়ার পর আমাকে বায়তুল মা'’মূর দেখানো হয় যেখানে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে প্রবেশ করে থাকেন। দ্বিতীয় দিনও এই সংখ্যকই ফেরেশতাদের সমাবেশ সেখানে ঘটে থাকে । কিন্তু প্রথম দিন যাদের সমাবেশ হয়, কিয়ামত পৰ্যন্ত আর তাদের পালা পড়বে না । ভূ-পৃষ্ঠে যেমন কা’বা শরীফের তাওয়াফ হয়ে থাকে তেমনই বায়তুল মা’মূর হলো আকাশবাসীদের তাওয়াফ ও ইবাদতের জায়গা ৷” এঁ হাদীসেই রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) এঁ সময় হযরত ইবরাহীম (আঃ)-কে বায়তুল মা’মূরের সাথে কোমর লাগিয়ে বসে থাকতে দেখেন। এতে একটি সুক্ষ্ম ইঙ্গিত এই রয়েছে যে, যেহেতু হযরত ইবরাহীম (আঃ) বায়তুল্লাহ শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার হাতেই তা নির্মিত হয়েছে সেই হেতু সেখানেও তাকে রাসূলুল্লাহ (সঃ) ওর সাথে লেগে থাকতে দেখতে পান । সুতরাং আল্লাহ তা'আলা যেন তাক্ষে তার আমলেরই অনুরূপ প্রতিদান দিলেন। এই বায়তুল মা'মূর কা’বা শরীফের ঠিক উপরে রয়েছে। আর ওটা রয়েছে সপ্তম আকাশের উপর । এমন তো প্রতিটি আকাশে এমন একটি ঘর রয়েছে যেখানে এ আকাশের ফেরেশতারা আল্লাহ তা'আলার ইবাদত করে থাকেন। প্রথম আকাশে এরূপ যে ঘরটি রয়েছে ওটাকে বলা হয় বায়তুল ইয্যত । এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “সপ্তম আকাশে একটি ঘর রয়েছে যাকে মা'’মূর বলা হয়, যা কা'বার দিকে রয়েছে। চতুর্থ আকাশে একটি নহর আছে যার নাম হাইওয়ান। তাতে হযরত জিবরাঈল (আঃ) প্রত্যহ ডুব দিয়ে থাকেন এবং উঠে দেহ ঝেড়ে থাকেন। ফলে ভার দেহ হতে সত্তরটি বিন্দু ঝরে পড়ে। প্রত্যেক বিন্দু হতে আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। তাদেরকে নির্দেশ দেয়া হয় যে, তীরা যেন বায়তুল মা'মূরে গিয়ে নামায আদায় করেন । তারপর তারা সেখান হতে বেরিয়ে আসে । অতঃপর আর তাদের সেখানে যাওয়ার সুযোগ ঘটে না। তাদের একজন নেতা থাকেন যাঁকে নির্দেশ দেয়া হয় যে, তিনি যেন তাদেরকে নিয়ে কোন ৮

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।