তাফসীর ইবনে কাসীর ১৭ তম খণ্ড
/ 794
📝 Text 📖 PDF

সূরাঃ হুজুরাত 8৯ EE NE পারাঃ যা (সঃ)-এর পিছনে থাকা তাদের উচিত তাদের উচিত আল্লাহ এবং তার রাসূল (সঃ)-এর আনুগত্য করা । রাসুলুল্লাহ (সঃ) .যখন হযরত মু'আয (রাঃ)-কে ইয়ামনে প্রেরণ করেন তখন তাকে প্রশ্ন করেনঃ “তুমি কিসের মাধ্যমে ফায়সালা করবে?” উত্তরে তিনি বলেনঃ “আল্লাহর কিতাবের মাধ্যমে ।” আবার তিনি প্রশ্ন করেনঃ “যদি আল্লাহর কিতাবে না পাও?” জবাবে তিনি বলেনঃ “তাহলে সুন্নাতে রাসূল (সঃ)-এর মাধ্যমে ফায়সালা করবো ৷” পুনরায় তিনি জিজ্ঞেস করেনঃ “যদি তাতেও না পাও?” তিনি উত্তর দিলেনঃ “তাহলে আমি চিন্তা-গবেষণা করবো এবং ওরই মাধ্যমে ফায়সালা করবো” তখন রাসুলুল্লাহ (সঃ) তার বুকে হাত মেরে বললেনঃ “আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা যিনি তার রাসূল (সঃ)-এর দূতকে এমন বিষয়ের তাওফীক দিয়েছেন যাতে তার রাসূল (সঃ) সন্তুষ্ট '”* এখানে এ হাদীসটি আনয়নের উদ্দেশ্য আমাদের এই যে, হযরত মু‘আয (রাঃ) স্বীয় ইজতিহাদকে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসুলিল্পাহ (সঃ)-এর পরে স্থান দিয়েছেন। সুতরাং স্বীয় মতকে কিতাব ও সুন্নাতের আগে স্থান দেয়াই হলো আল্লাহ ও তার রাসূল (সঃ)-এর আগে বেড়ে যাওয়া । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, একথার ভাবার্থ হচ্ছেঃ ‘কিতাব ও সুন্নাতের বিপরীত কথা তোমরা বলো না ৷’ হযরত আওফী (রঃ) বলেন যে, এর অর্থ হলোঃ ‘রাসুলুল্লাহ (সঃ)-এর কথার উপর কথা বলো না৷’ হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, এর ভাবার্থ হলোঃ ‘কোন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ) যে পর্যন্ত কোন কিছু না বলেন সেই পর্যন্ত তোমরাও কিছুই বলো না, বরং নীরবতা অবলম্বন করো ৷’ হযরত যহ্হাক (রঃ) বলেন যে, এর অর্থ হচ্ছেঃ ‘আমরে দ্বীন ও আহকামে শরয়ীর ব্যাপারে তোমরা আল্লাহর কালাম ও তার রাসূল (সঃ)-এর হাদীস ছাড়া অন্য কিছু দ্বারা ফায়সালা করো না৷’ হযরত সুফিয়ান সাওরী (রঃ) বলেন যে, এর ভাবার্থ হলোঃ ‘তোমরা কোন কথায় ও কাজে আল্লাহ ও তীর রাসূল (সঃ)-এর অগ্রণী হয়ো না৷’ হযরত হাসান বসরী (রঃ) বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হলোঃ ‘তোমরা ইমামের পূর্বে দু'আ করো না !' এরপর আল্লাহ পাক বলেনঃ ‘তোমরা আল্লাহকে ভয় কর’ অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিপালনের ব্যাপারে মনে আল্লাহর ভয় রাখো । ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবূ দাউদ (রঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম ইবনে মাজাহ (রঃ) বর্ণনা করেছেন।

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.