তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘কিন্তু ইবলীস সেজদা করেনি, সে এ নির্দেশ অমান্য করলো ও অহংকার করলো। সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ৷' এখানে মানব চরিত্রের খারাপ বৈশিষ্ট স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সেটি হলো মহান আল্লাহর অবাধ্যতা, অহংকারের বশে যোগ্য ব্যক্তিকে সম্মান প্রদর্শনে অস্বীকৃতি, পাপ কাজের মাধ্যমে মর্যাদাশালী ও প্ৰতাপশালী হবার চেষ্টা এবং নিজের অপছন্দনীয় কিছু বুঝতে না চাওয়ার মাধ্যমে হটকারী ও একণ্ডঁয়ে মনোভাব প্রদর্শন । আয়াতের বর্ণনাভংগী থেকে বুঝা যায় যে, ইবলীস ফেরেশতা ছিলো না । সে তাদের সংগী ছিলো মাত্র । সে যদি ফেরেশতা হতো, তাহলে আল্লাহর আদেশ অমান্য করতো না। কেননা কোরআনেই তাদের প্রাথমিক গুণ বলা হয়েছে এই যে, ‘তারা আল্লাহর আদেশ অমান্য করে না, যা আদেশ পায়, তাই করে’ ইবলীস যে ফেরেশতা ছিলো না সে কথা কোরআনে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, আল্লাহ তায়ালা আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন। উপরোক্ত আলোচনা থেকে প্রকৃত লড়াই এর ময়দান চিহ্নিত হয়ে গেছে। অন্যায় ও অসত্যের ইবলীসী শক্তি আর পৃথিবীতে নিযুক্ত আল্লাহর খলীফার মধ্যে এ লড়াই চলে আসছে । মানুষের বিবেকের অভ্যন্তরে চালু এ এক চিরন্তন দ্বন্দ সংঘাত ৷ এ দ্বন্ব সংঘাতে ন্যায়ের শক্তি ঠিক ততখানি সাফল্য ও বিজয় লাভ করে, যতটা মানুষ তার ইচ্ছা শক্তি দ্বারা এবং আল্লাহর সাথে কৃত স্বীয় অংগীকার দ্বারা উদ্ধুদ্ধ হয়ে বিজয়ের জন্যে সচেষ্ট হয়। আর এতে অন্যায় ও অপশক্তি ঠিক আত্মসমর্পণ করে এবং আল্লাহর কাছ থেকে যতখানি দূরে সরে যায় । আমি বললাম, ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করতে থাকো এবং এর ভেতর থেকে যা খুশী তৃপ্তি সহকারে খ্ুঃ৪ দাও । কেবল এই গাছটার ধারে খাছে যেয়ো না। তাহলে তোমরা যালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে৷’ তাদের জন্যে বেহেশতের যাবতীয় ফলমূল বৈধ করা হয়েছিলো । কেবল একটি গাছ নিষিদ্ধ করা হয়েছিলো । সম্ভবত সে গাছটিকে পার্থিব জীবনের যাবতীয় নিষিদ্ধ বস্তুর প্রতীক হিসাবে | চিহ্নিত করা হয়েছিলো । কিছু নিষিদ্ধ জিনিস না থাকলে স্বাধীন ইচ্ছাশক্তির অস্তিত্ব বুঝা যায় না এবং স্বাধীন ইচ্ছা শক্তিসম্পন্ন মানুষকে ইচ্ছা শক্তিহীন পশু পাখী থেকে পৃথক করা যায় না৷ মানুষ কতটা ধৈর্যসহকারে আল্লাহর সাথে করা অংগীকার ও তার বিধি-নিষেধ মেনে চলতে পারে তার পরীক্ষা নিষিদ্ধ জিনিস ছাড়া হতে পারে না । সুতরাং স্বাধীন ইচ্ছাশক্তি ও নির্বাচন ক্ষমতাই হলো মানুষ ও পশুর মধ্যে পার্থক্য করার মাপকাঠি । যাদের ভালো মন্দ ও ন্যায় অন্যায় বাছবিচার করার ক্ষমতা নেই এবং নির্বিচার জীবন যাপন করে তারা দেখতে মানুষ হলেও এরা আসলে পশু । '| ‘অতপর শয়তান তাদের উভয়ের পদস্থলন ঘটালো এবং যে অবস্থায় তারা ছিলো তা থেকে তাদেরকে বের করলো।' কত নিখুঁত ও চমকপ্রদভাবে ঘটনাটার ছবি আঁকা হয়েছে, ভেবে অবাক হতে হয়! ‘সে ‘পদস্থলন ঘটালো ৷’ কথাটা যেন কাজটির অবিকল ছবি! পাঠকের মনে হবে শয়তান কিভাবে তাদের উভয়কে বেহেশতে থেকে বের করে দিচ্ছে, কিভাবে তাদের পা ঠেলে দিচ্ছে এবং তার ফলে তারা পা পিছলে পড়ে যাচ্ছে, তা যেন পরিষ্কার দেখা যাচ্ছে। তখন আদম (আ.) তার অংগীকার ভুলে গেলেন এবং শয়তানের বিভ্রান্তিকর উপদেশের সামনে দুর্বল হয়ে গেলেন। আর তখনই আল্লাহর ফায়সালা সত্য হয়ে দেখা দিলো, | ২ সুরা আল বাকারা (৯১ পারা > অনহিন্স > www.icsbook.info

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।