পারলে কিরূপ জটিলতা দেখা দিতো, তা কল্পনা করলেই এই ক্ষমতার মূল্য কত তা আমরা বুঝতে পারি। পারস্পরিক লেনদেন ও মনোভাব ব্যক্ত করার ক্ষেত্রে কি দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হতো, তা একটু চিন্তা করলেই পরিষ্কার হয়ে যাঁয় । একটি জিনিসকে নিয়ে কেউ কোনো আলোচনা করতে চাইলে সে জিনিসটাকে হাযির করতে হতো । নচেত পুরো কথাটাই দুর্বোধ্য থেকে যেতো । মনে " করুন একটি খেজুর গাছের কথা আমি বলতে চাই । তাহলে আস্ত একটা খেজুর গাছ সামনে দাড় করিয়ে তবেই তার সম্বন্ধে কথা বলতে হতো । একটা পাহাড় সম্বন্ধে কথা বলতে হলে বক্তা ও শ্রোতাকে স্বশরীরে সোজাসুজি পাহাড়ের কাছে চলে যেতে হতো । কোনো ব্যক্তি সম্বন্ধে কথা বলতে হলে সেই ব্যক্তিকে স্বশরীরে সেখানে হাযির করে নিতে হতো । এভাবে এ সমস্যা এত কঠিন আকার ধারণ করতো যে, আল্লাহ মানুষকে নাম ব্যবহারের ক্ষমতা না দিলে তাদের গোটা জীবনই দুর্বিষহ হয়ে উঠতো । ফেরেশতাদের এই গুণটির কোনো প্রয়োজন নেই । কেননা তাদের দায়িত্ব পালনে নামের কোনো অবশ্যকতা নেই, তাই এ জ্ঞান তাদেরকে দেয়া হয়নি । অতপর আল্লাহ. তায়ালা যখন হযরত আদম (আ.)-কে এ গুপ্ত রহস্য অবহিত করলেন এবং ফেরেশতাদের সামনে যা উপস্থাপিত করার পরিকল্পনা করেছিলেন তা উপস্থাপিত করলেন, তখন সে সবের নাম ফেরেশতাদের জানা ছিলো না । সুনির্দিষ্ট কিছু বস্তু ও ব্যক্তিকে কিভাবে শাব্দিক সংকেত দ্বারা চিহ্নিত করা যায়, তা তারা জানতো না। এই অক্ষমতার সম্মুখীন হয়ে তারা উচ্চস্বরে আল্লাহর গুণগান করতে লাগলো । তারা তাদের অক্ষমতা ও জ্ঞানের সীমাবদ্ধতার কথা স্বীকার করলো । আসলে আল্লাহ তায়ালা এ' বিষয়টি তাদেরকে শেখাননি কিন্তু আদমকে শিখিয়েছিলেন। এরপর আল্লাহ্ তায়ালা তাদেরকে তার অতলম্পর্শী জ্ঞান সম্পর্কে সচেতন হবার উপদেশ দেন এভাবে, ‘তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আকাশ ও পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানি এবং যা তোমরা প্রকাশ করে থাকো ও যা গোপন করো-তাও জানি?’ ‘আল্লাহ তায়ালা যখন ফেরেশতাদের বললেন, তোমরা আদমের জন্যে (সম্মানের) সেজদা (পেশ) করো, তারা (আল্লাহর আদেশ মেনে নিয়ে) আদমের সামনে সেজদাবনত হলো-শুধু | ইবলিস ছাড়া সে অহংকারের বড়াই করলো এ..... তোমাদের কাছে (জীবন বিধান সম্পর্কিত কিছু) হেদায়াত আসবে । অতপর যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো উৎকন্ঠা (কিংবা) চিন্তারও কারণ থাকবে না। আর (যারা আমার বিধানকে) অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে (লাগামহীন জীবনযাপন করবে) তারা অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে এবং চিরস্থায়ী থাকবে ৷’ (আয়াত ৩৪-৩৯) আদম (আ.)-এর সশ্মান, পদস্মল্লন ও ইবলীসের পতন ‘আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদম (আ.)-কে সেজদা কর, তখনি তারা সেজদা করলো।' মানুষ নামের এই প্রাণী পৃথিবীতে নৈরাজ্য ছড়ায় ও রক্তপাত ঘটায় । অথচ তাকে এমন কিছু গোপন জ্ঞান দান করা হয়েছে, যা তাকে ফেরেশতার চেয়েও উর্ধ্বে তুলে দিয়েছে। এ জন্যে তাকে এই বিরল ও সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। তাকে দেয়া হয়েছে অজানা জিনিসের জ্ঞান এবং জীবন যাপনের পথ ও পন্থা নির্বাচনের স্বাধীন ইচ্ছা শক্তি । তার দ্বৈত স্বভাব, তার নিজ কর্মপন্থা নির্বাচনে নিজ ইচ্ছা শক্তিকে কার্যকর করার ক্ষমতা, তার নিজ চেষ্টায় আল্লাহর পথে পরিচালনার দায়িত্ব গ্রহণ এসব বৈশিষ্টের কারণেই মানুষ এই দুর্লভ সম্মানে ভূষিত হয়েছে। মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেজদা করেছিলেন। www.icsbook.info
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।