ফেরেশতারা বললো, তুমি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে যাচ্ছো যে সেখানে গিয়ে অনাচার ও অরাজকতা বিস্তার করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো তোমার প্রশংসাসহ | তাসবীহ পাঠ করছি এবং তোমার পবিত্রতা ঘোষণায় (সারাক্ষণ) নিয়োজিত আছি’ ফেরেশতাদের এ উক্তি থেকে ধারণা জন্মে যে, তাদের কাছে এমন কিছু তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণ ছিলো অথবা অতীতের সঞ্চিত এমন কিছু অভিজ্ঞতা ছিলো কিংবা এমন কিছু প্রজ্ঞাজাত ধ্যান-ধারণা ছিলো যা দ্বারা তারা এই নতুন সৃষ্টির স্বভাব প্রকৃতি কিংবা পৃথিবীতে তার জীবন যাপনের অনিবার্য ফল হিসাবে কী সংঘটিত হবে, তা আঁচ করতে পেরেছিলো। তারা হয়তো বুঝতে পেরেছিলো কিংবা আশংকা করেছিলো যে, নতুন এই প্রতিনিধি পৃথিবীতে নৈরাজ্য ছড়াবে ও রক্ত পাত ঘটাবে ৷ ফেরেশতারা নিষ্পাপ স্বভাববশত নির্ভেজাল কল্যাণ ও পরিপূর্ণ শান্তি ছাড়া আর কিছু হয়তো ভাবতেও পারে না। সে জন্যে তারা হয়তো মনে করে আল্লাহর প্রশংসা, গুণগান ও পবিত্রতা ঘোষণা করা ছাড়া কোনো সৃষ্টির জন্মের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না এবং ওটাই সৃষ্টির প্রথম ও একমাত্র উদ্দেশ্য । আর এ জিনিসটা তো ফেরেশতাদের দ্বারাই সমাধা হয়ে যাচ্ছে, তারা দিনরাত আল্লাহর প্রশংসা ও গুণগান করে থাকে । তারা অহোরাত্র অক্লান্তভাবে ও অবিশ্রান্তভাবে তার এবাদাত করে থাকে । কিন্তু আল্লাহর এই সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য তাদের জানা ছিলো না । তাদের জানা ছিলো না পৃথিবীর সৃষ্টি, উন্নয়ন ও বিকাশসাধন, জীবনের সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি, স্রষ্টার ইচ্ছা ও প্রকৃতির নিয়ম বাস্তবায়ন, প্রকৃতির উন্নয়ন ও সংশোধন ইত্যাদি কাজ আল্লাহর পৃথিবীতে আল্লাহ্র নিযুক্ত খলীফার হাতে সমাধা হওয়ার মধ্যে কী রহস্য ও কী বিচক্ষণতা নিহিত রয়েছে। আল্লাহর এই খলীফা কখনো দাংগা-ফাসাদে লিপ্ত হতে পারে, কখনো রক্তপাতও ঘটাতে পারে, কিন্তু এই পরিদৃশ্যমান ংশিক অকল্যাণ ও অনাচারের মধ্য দিয়ে সে বৃহত্তর ও ব্যাপকতর কল্যাণ সাধনও করে থাকে । | স্থায়ী উন্নতি ও অপ্রতিহত প্রগতিও অব্যাহত থাকে । এর পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ‘তিনি বললেন! আমি যা জানি তোমরা তা জান না ৷' ‘আল্লাহ তায়ালা অতপর (তার প্রতিনিধি) আদমকে (প্রয়োজনীয় সব ধরনের) জিনিসের নাম শিখিয়ে দিলেন, পরে তিনি তা ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, (আমার প্রতিনিধি সংক্রান্ত সে আশংকার ব্যাপারে) তোমরা যদি সত্যবাদী হও (তাহলে) তোমরা আমাকে এ নামগুলো বলো তো? ফেরেশতারা বললো, (হে আল্লাহ তায়ালা,) একমাত্র তুমিই (সকল দোষ ক্ৰটি মুক্ত এবং) পবিত্র, আমাদের তো (এর বাইরে আর) কিছুই জানা নেই, যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো, তুমিই একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী । তখন (তা দেখে) আল্লাহ তায়ালা বললেন, আমি কি তোমাদের বলিনি যে, আমি আসমানসমূহ ও যমীনের যাবতীয় গোপন রহস্য জানি । তোমরা যা কিছু প্রকাশ করো-আর যা কিছু গোপন করো আমি তা ভালোভাবেই জানি৷’ (আয়াত ৩০-৩৩) মানুষের জ্ঞানপত শ্রেষ্ঠত্ব এ পর্যায়ে আমরা যেন অর্ন্তচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি যা ফেরেশতারা দেখেছিলেন । খেলাফতের দায়িত্ব অর্পনকালে যে গুপ্ত রতুভান্ডার আল্লাহ তায়ালা মানুষকে দিয়েছিলেন, তার কিছুটা আমরা উপলব্ধি করতে পারছি । সে জিনিসটা হচ্ছে নাম দ্বারা নির্দিষ্ট জিনিসকে চিহ্নিত করার ক্ষমতা, ব্যক্তি ও বস্তুর নাম রাখার ক্ষমতা এবং সেই নামকে সে ব্যক্তি বস্তুর সংকেত চিহ্ন হিসাবে ব্যবহার করতে সক্ষম হওয়া । পৃথিবীতে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে এটি সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ক্ষমতা, মানুষ এভাবে নামকে জিনিসের সংকেত হিসাবে ব্যবহার করতে না পান্না ১ সনখিল > ঘযিলাল ১ম ১৩
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।