[7 ফস্ীীর কী যিলালিল কোরআন উপরোক্ত বিশ্লেষণের আলোকে সূরা বাকারার এই অংশে হযরত আদম (রা.)-এর কাহিনীটি যেভাবে বর্ণিত হয়েছে, এবার সেদিকে দৃষ্টিপাত করা যাক । পূর্ববর্তী আয়াতসমূহে জীবজগত শুধু নয় বরং গোটা সৃষ্টিজগত নিয়ে আলোচনা করা হয়েছে । তারপর মানুষের ওপর বর্ষিত আল্লাহর অঢেল নেয়ামতের বর্ণনা প্রসংগে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয়েছে । বলা হয়েছে যে, পৃথিবীতে আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি করেছেন, তা মানুষের জন্যে সৃষ্টি করেছেন। এই প্রেক্ষাপটে এখানে আদম (আ.)-কে খেলাফত দানের ঘটনা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা কিছু সুনির্দিষ্ট অংগীকার ও শর্তের ভিত্তিতে এবং খেলাফত পরিচালনার জন্যে অপরিহার্য জ্ঞান দানের পর পৃথিবীর শাসনভার তার হাতে অর্পণ করেন। এই সাথে এ ঘটনা পৃথিবীতে বনী ইসরাঈলকে অনুরূপ অংগীকারের ভিত্তিতে খেলাফতদানের বিষয়টি আলোচনার ভূমিকা হিসাবে স্থান লাভ করেছে। এরপর কিভাবে সেই খেলাফত থেকে বনী ইসরাঈলকে পদচ্যুত করে সেই গুরু দায়িত্ আল্লাহর অংগীকার পালনকারী মুসলিম উম্মাহকে প্রদান করা হয়েছে, সে বিবরণ সামনে আসছে। কাজেই আদম (আ.)-এর কাহিনীটি সূরার | পূর্বাপর আলোচনার সাথে পরিপূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ । আসুন, আমরা প্রথম মানব প্রজন্মের ঘটনাবলী ও তার মূল শিক্ষা ও তাৎপর্য নিয়ে কিছুটা আলোচনা করি। এই ঘটনা আলোচনা করতে করতে আমরা আমাদের অন্তর্দৃষ্টি দ্বারা আল্লাহর ঘনিষ্ঠতম ফেরেশতা পরিবেষ্টিত পবিত্র অংগনটিতে এসে পৌছে গেছি। আমরা যেন প্রথম মানুষটির ঘটনাবলী নিজেরা দেখতে ও শুনতে পাচ্ছি, ‘যখন তোমার মালিক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই ৷' অর্থাৎ যখন মহান আল্লাহর সর্বোচ্চ ইচ্ছা এই নতুন সৃষ্টির হাতে পৃথিবীর দায়দায়িত্ব ন্যস্ত করার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে, তখন আল্লাহ তায়ালা পৃথিবীর বুকে মানুষের হাতকে ক্ষমতাশালী করে দিয়েছেন। তার কাছে ন্যস্ত করেছেন নব নব উদ্ভাবন ও আবিষ্কার, বিভিন্ন বস্তুর মিশ্রণ ও সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন এবং পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান শক্তি ও খনিজ দ্রব্যাদি উত্তোলন এবং গোটা সৃষ্টি জগতকে আল্লাহর অনুমতিক্ৰমে আপন অনুগত করার আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা ৷ এটাই ছিলো আল্লাহ তায়ালা কর্তৃক তার উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব । তখন আল্লাহ তায়ালা মানুষকে সকল সুপ্ত শক্তি এবং সকল গুপ্ত যোগ্যতা ও প্রতিভা দান করলেন যাতে সে পৃথিবীর সকল শক্তিকে এবং সকল খনিজ দ্রব্য ও কাচামালকে ব্যবহার করতে পারে। আর আল্লাহর ইচ্ছাকে বাস্তব রূপ দিতে যে প্রচ্ছন্ন ক্ষমতার প্রয়োজন, তাও তাকে দিলেন । তখন পৃথিবী ও গোটা সৃষ্টি জগতকে পরিচালনাকারী প্রাকৃতিক শক্তি এবং এই নতুন সৃষ্টি (মানুষকে) এবং তার শক্তি ও ক্ষমতাকে পরিচালনাকারী প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে পরিপূর্ণ সমন্বয় ও সাযুজ্য প্রতিষ্ঠিত হয়ে গেলো, যাতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মধ্যে সংঘাত না বেধে যায় এবং এই বিশাল বিশ্বে মানুষের শক্তি ধ্বংস হয়ে না যায়। তখন মানুষ সত্যিই অর্জন করলো এক সুমহান মর্যাদা । এই প্রশস্ত পৃথিবীতে মানুষ এক পরম সম্মানিত ও মর্যাদাবান সৃষ্টি হয়ে দাড়ালো। | এসবই হচ্ছে মহান আল্লাহর ‘আমি পৃথিবীতে প্রতিনিধি বা খলিফা পাঠাতে মনস্থ করেছি’ এই ‘| উক্তির কিছু ব্যাখ্যা । সচেতন স্নায়ুমন্ডল ও উন্ক্ত অরন্তদৃষ্টি দিয়ে এবং এই নব্য সৃজিত প্রতিনিধির হাতে এই বিশাল পৃথিবীতে যা কিছু সংঘটিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে এ উক্তির ॥| উপরোক্ত ব্যাখ্যাকেই যুক্তি সংগত মনে হবে। www.icsbook.info
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।