তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে সূরার প্রথম পর্ব শেষ হলো । এর পুরোটাই ঈমান এবং পরহেযগার মোমেনদের পদাংক অনুসরণ ও তাদের দলভুক্ত হবার দাওয়াতে কেন্দ্রাভূত ৷ আদম (আ.)-এর সৃষ্টি ও ভার শ্েন্সাফত পবিত্র কোরআনে যে কেসসা কাহিনী বর্ণনা করা হয়, তা বিভিন্ন উপলক্ষ ও পটভূমি অনুসারেই করা হয়। এসব পটভূমি ও উপলক্ষই কেসসা কাহিনীগুলোর উদ্দেশ্য ও তাৎপর্য নির্ণয় করে। এর মাধ্যমে সে কিসসার সাথে তার আধ্যাত্মিক, চিন্তাগত ও শৈল্পিক পরিবেশের সমন্বয় সাধিত হয় । আর এভাবেই তা তার বস্তুনিষ্ঠ ভূমিকা, তার মনস্তাত্বিক উদ্দেশ্য এবং কাংখিত প্রভাব বাস্তবায়িত করে থাকে । কেউ কেউ মনে করে, কোরআনে কেসসা কাহিনীর পুনরাবৃত্তি করা হয়েছে। একাধিক সূরায় একই ঘটনা বর্ণিত হওয়ার কারণেই এরূপ ধারণা জন্মেছে। কিন্তু একটু গভীরভাবে দৃষ্টি দিলে নিশ্চিতভাবে জানা যাবে যে, কোন কিসসাই বা কোনো কেসসার অংশই একই আকৃতিতে এবং একই দৃষ্টিকোণ থেকে পুনরাবৃত্ত হয়নি । যেখানেই কোনো কিছুর পুনরাবৃত্তি হয়েছে সেখানে নতুন কোনো না কোনো বক্তব্য তুলে ধরা হয়েছে। ফলে তাকে আর পুনরাবৃত্তি বলে মনে করার অবকাশ নেই । কেউ কেউ খানিকটা বিভ্রান্তির শিকার হয়ে ভাবেন যে, এসব কেসসা ও কাহিনীতে ঘটনার গতিধারায় কিছুটা কৃত্রিমতা ও পরিবর্তন সাধন করা হয়েছে। বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে নিছক কাহিনী রচনার শৈল্পিক নৈপুণ্য দেখানোর ইচ্ছা প্রতিফলিত হয়েছে কিন্তু যে কোন সত্যনিষ্ঠ, সুস্থ ও স্বাভাবিক বিবেকবুদ্ধিসম্পন্ন মুক্ত দৃষ্টিসম্পন্ন কোরআন পাঠকের কাছে এ সত্য দিবালোকের মত স্পষ্ট যে, বিষয়বস্তুর সাথে নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্কই প্রত্যেক জায়গায় কেসসার আকৃতি ও বর্ণনাভংগীকে নিয়ন্ত্রণ করেছে। কোরআন তো আসলে একটি দাওয়াতী গ্রন্থ, জীবন ' যাপনের একটি বিধান এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার একটি সংবিধান । এটা কোন উপন্যাস, উপাখ্যান, ইতিহাস বা বিনোদনমূলক পুস্তক নয়। দাওয়াতের প্রসংগেই কেসসা কাহিনী এসে যায় এবং যতটুকু ও যেভাবে বক্তব্য ও পরিবেশের দাবী, শুধু ততটুকুই এবং সেভাবেই তা বর্ণনা করা হয়। এতে কোন কৃত্রিমতা ও অবাস্তব কল্পনা বিলাসের ওপর নির্ভরশীলতা নেই, বরং প্রকৃত শৈল্পিক সৌন্দৰ্যই এতে উদভাসিত হয়ে উঠেছে সেই সাথে বাচনভংগীতে আছে নতুনত্ব, সত্যের তেজস্বীতা ও প্রকাশের লালিত্য । দীর্ঘ অভিযাত্রার প্রফিলন ঘটেছে যুগ যুগ ধরে কিভাবে মানুষরা তাতে সাড়া দিয়েছে সেটা তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে আল্লাহর এই মনোনীত মানব গোষ্ঠীর ঈমান কত উন্নতমানের ছিলো এবং যে মহান আল্লাহ তায়ালা তাদেরকে এমন দুর্লভ অনুগ্রহে অনুগৃহীত করেছেন তার সাথে তারা কিরূপ সম্পর্ক রাখতেন তাও এসব কাহিনীতে প্রতিফলিত হয়েছে। এই পরম সম্মানিত মানব গোষ্ঠী স্বীয় উনুক্ত রাজপথে এমনভাবে চলে যে, তাদের হৃদয়ে কেবল আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জ্যোতি ও ওঁজ্ভবল্য প্রস্ণুটিত ও উদ্ভাসিত হতে থাকে আর মানুষের মনে এই মহামূল্যবান উপাদান ঈমানের উৎকৃষ্টতা ও মৌলিকতার ধারণা বদ্ধমূল করে দেয়। সেই সাথে ঈমানী চিন্তা ও ধ্যান-ধারণাকে অন্য সকল ধ্যান-ধারণা থেকে মুক্ত ও নির্ভেজাল রাখে । এ জন্যে কেসসা কাহিনী কোরআনের একটি বিরাট অংশ জুড়ে বিস্তৃত । www.icsbook.info

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।