এখানে ‘তোমাদের জন্যে’ অত্যন্ত গভীর তাৎপর্যবহ্ ও সুক্ষ্ম ইংগিতবহ । এখানে এ কথা দ্বর্থহীন ভাষায় বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা মানুষকে একটা গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ সমাধা করার জন্যে পাঠিয়েছেন, পৃথিবীতে সে আল্লাহর প্রতিনিধি হবে, পৃথিবীতে অবস্থিত সব কিছুর মালিক হবে এবং পৃথিবীর ওপর কার্যকর কর্তৃত্ব চালাবে-এ উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীর এই বিস্তীর্ণ রাজ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ প্রাণী । সে-ই এই বিশাল উত্তরাধিকার সম্পত্তির প্রধান শাসক ও পরিচালক ৷ সুতরাং পৃথিবীতে, পৃথিবীর ঘটনাবলীতে এবং তার বিকাশ ও বিবর্তনে তার ভূমিকাই প্রধান । সে ভূমিরও অধিপতি, যন্ত্রপাতিরও অধিপতি । আজকের বস্তুবাদী জগতের মত সে যন্ত্রের গোলাম নয়। যন্ত্র মানুষের পারস্পরিক সম্পর্কে ও তাদের সঠিক অবস্থায় যে পরিবর্তন এনেছে, মানুষ তার তল্লীবাহক ও অন্ধ অনুসারী নয়, যদিও বস্তুবাদী ও জড়বাদী সভ্যতার তন্লীবাহকরা এই দাবীই করে থাকে তারা মানুষের ভূমিকা ও কর্ম কান্ডকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে । তাই তাকে অচেতন যন্ত্রের গোলাম বানিয়ে দেয়। অথচ সে হচ্ছে মহা সন্মানিত নেতা । কোনো জড়বাদী মূল্যবোধ মানুষের চেয়ে বেশী মূল্যবান হতে পারে না এবং তাকে মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে দেয়া যায় না । আর মানুষের মূল্য কমিয়ে দেয় এমন কোনো বিষয় যতই বস্তুবাদী সমৃদ্ধির কারণ হোক না কেন, তা মানুষের সৃষ্টির উদ্দেশ্যের বিরোধী । তাই সব কিছুর আগে ওসব কিছুর উর্ধে স্থান দিতে হবে মানুষের মর্যাদা ও মানুষের শ্েষ্ঠতৃকে । আল্লাহ তায়ালা যে নেয়ামত দিয়ে মানুষকে পরম অনুগৃহীত করেছেন বলে গর্ব প্রকাশ করেছেন এবং যে নেয়ামতের অকৃতজ্ঞতার জন্যে তাকে ধিন্ধার দেন, সেটা শুধু তার জন্যে পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করা নয়, বরং সেই সাথে পৃথিবীর যাবতীয় বস্তুর ওপর মানুষের আধিপত্য লাভ করা এবং তাকে পৃথিবীর যাবতীয় বস্তুর চেয়ে বেশী মূল্য ও মর্যাদা দান করাও অন্তর্ভুক্ত । এই মর্যাদাটা আর কিছু নয়, খেলাফাত বা প্রতিনিধিত্বের নেয়ামত । এ নেয়ামত রাজত্বের চেয়ে বেশী মূল্যবান । ‘অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাতটি আকাশে সমনধ্বিত করলেন ।' : এখানে মনোনিবেশ করার তাৎপর্য নিয়ে বেশী মাথা ঘামানের অবকাশ নেই। এর তাৎপর্য হলো, তিনি নিজের সর্বাত্মক ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ করলেন এবং তার আকৃতি ও পরিধি নিয়েও মাথা ঘামানোর অবকাশ নেই । এদ্বারা যে মুল সত্যটা প্রকাশ করা হয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত ৷ সে সত্যটি এই যে, তিনি এই মহাবিশ্বের আকাশ ও পৃথিবীকে সুষ্ঠু ও সা স্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন। অথচ সেই বিশ্বজগতের যিনি সৃষ্টা এবং যিনি তীর ওপর নিরংকুশ ও সার্বভৌম আধিপত্য ও কর্তৃত্বের অধিকারী যিনি মানুষের জন্যে পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন এবং যেভাবে পৃথিবীতে তার জীবন যাপন সম্ভব ও আরামদায়ক হয়, সেভাবে আকাশকে সমধ্বিত করেছেন, সেই মহান রব্বুল আলামীনকেই মানুষ অস্বীকার করে চলেছে! ‘তিনি সকল জিনিস সম্পর্কে সার্বিক জ্ঞান রাখেন ৷’ কেননা তিনিই সকল সৃষ্টির স্রষ্টা, সকল জিনিসের নিয়ন্তা, ব্যবস্থাপক ও পরিকল্পনাকারী । সকল জিনিসের ব্যবস্থাপক ও নিয়ন্তা হওয়ার মত সকল জিনিস সম্পর্কে জ্ঞাত হওয়ার গুণটিও এক আল্লাহর প্রতি ঈমান আনা ও তার সর্বাসদ আনুগত্য করার প্রতি উৎসাহ ও উদ্দীপনা যোগায় । আর এত নেয়ামত ও জীবিকা যিনি দিয়েছেন, কৃতজ্ঞতাস্বরূপ একমাত্র তারই এবাদাত ও ফরমাবরদারী করার দিকে মানুষকে আহ্বান জানায় । | ২ সূল্না আল বাক্ান্মা (৯৪০১) পান্না > মনখিল > www.icsbook.info
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।